=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আবহেই জামিন পেলেন সব্যসাচী দত্ত, তবে রয়েছে বিশেষ শর্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে চলে এলো মা। আজ তৃতীয়া। আর এই পুজোর আবহে খুশির খবর পেলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। 2018 সালের একটি তোলাবাজির মামলায় এবার জামিন পেয়ে গেলেন তিনি। দীর্ঘদিন মমতার দলের হয়ে রাজনীতির ময়দানে লড়াই করে আসা সব্যসাচী দত্তর আবেদন গৃহীত হয়েছে আদালতে। তবে জামিন পেলেও বেঁধে দেওয়া হয়েছে বিশেষ শর্ত। সেই শর্ত মেনেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন বিধায়ককে।

বিশেষ শর্তে জামিন পেলেন সব্যসাচী

বহু পুরনো তোলাবাজির এক মামলায় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদন মঞ্জুর হয়েছে সব্যসাচী দত্তের। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল, 2018 সালে 2 লক্ষ 30 হাজার টাকা তোলাবাজি করেছিলেন। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। আর সেই মামলাতেই মঙ্গলবার আদালতের একক বেঞ্চে জামিন পেলেন সব্যসাচী।

তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নির্দিষ্ট শর্তের ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়েছে তৃণমূলের প্রাক্তন মেয়রের। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে সব্যসাচী দত্তকে। এই শর্তেই তাঁকে জামিন দেওয়া হচ্ছে। কাজেই আদালতের সিদ্ধান্তের পর নির্দিষ্ট শর্ত মেনেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। এর আগে অবশ্য দুবার সব্যসাচী দপ্তর জামিনের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা মারার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি মহিলা

উল্লেখ্য, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী দত্ত। সেই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে ব্যবসায়ী এবং প্রোমোটারদের ভয় দেখিয়ে তোলাবাজির মাধ্যমে নিজের সম্পত্তি বাড়িয়ে নিয়েছিলেন সব্যসাচী। এর আগে তাঁর বাড়ির লকার থেকে কেজি কেজি সোনা পেয়েছিলেন তদন্তকারীরা। মূলত ব্যবসায়ির অভিযোগের পরই গ্রেফতার করা হয়েছিল গত বিধানসভা নির্বাচনে বারাসাতে তৃণমূলের টিকিটে দাঁড়ানো সব্যসাচীকে।

Leave a Comment