সৌভিক মুখার্জী, কলকাতা: বিলবোর্ড কাণ্ডে অভিষেকের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এর আগে একবার হাজিরা না দিয়ে থানায় ইমেইল পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে বুধবার ফের অভিষেককে তলব করা হয়। সেই সূত্রে এবার পুলিশের দরজায় হাজির হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, নোটিশে উল্লেখ করা হয়, বুধবার সকাল ১১ টায় তাঁকে হাজিরা দিতে হবে। আর সেই নোটিশের ভিত্তিতেই আজ অর্থাৎ চতুর্থীর দিন নির্ধারিত সময়সীমার মধ্যেই থানায় হাজির হয়েছেন যুবরাজ।
এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। রিফ্রেস করতে থাকুন।