=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘যন্তর মন্তর পুনরুদ্ধার করব’ সৌরভদের তিহার জেলে পাঠানোর খবর পেতেই গর্জন রাহুলের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে সম্প্রতি যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। আর সেই ঘটনায় এবার CJP-র দুই প্রধান নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে হেফাজতে নিয়েছে পুলিশ। যা খবর, আগামী পাঁচ দিনের পুলিশি হেফাজতে তিহার জেলে থাকতে হবে তাঁদের। আর ঠিক সেই ঘটনার প্রতিবাদে এবার গর্জে উঠলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রকাশ্যে আরশোলাদের সমর্থন করে কংগ্রেস নেতা জানিয়ে দিলেন, “আমরা যন্তর মন্তর পুনরুদ্ধার করব।”

রাহুল গান্ধীর বড় বয়ান

কোনও রকম অনুমতি ছাড়াই গেট টপকে যন্তর মন্তরের ভেতরে ঢুকে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোয় দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন সৌরভ দাসেরা। যদিও জানা গিয়েছে মঙ্গলবার আটক হওয়ার পর 5000 টাকার ব্যক্তিগত মুচলেকায় জামিন পেয়েছেন অজিঙ্কা শিন্ডে। তবে সৌরভ এবং আশুতোষকে তিহার জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আর ঠিক সেই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বুধবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা উড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা কোনও অপরাধ নয়। এর জন্য দেশের যুবদের জেলে পাঠানো কাপুরুষতার পরিচয়। ছাত্রছাত্রী, যুবসমাজ, সাংবাদিক এবং ইন্ডি জোটের পতাকা আলাদা হতে পারে, কিন্তু দাবি একটাই। সংবিধানপ্রদত্ত অধিকার আদায়ের দাবিতে নাগরিকদের সমস্ত প্রতিবাদই একসূত্রে বাঁধা।”

 

আরও পড়ুন: যেতে হবে অফিস, হিন্দুদের দুর্গাপুজোয় সপ্তমীতে কোনও ছুটি দিল না বাংলাদেশ সরকার

এদিন নিজের পোস্টের একেবারে শেষ দিকে সরকারের প্রতি একপ্রকার ক্ষোভ প্রকাশ করেই রাহুল গান্ধী লেখেন, “যন্তর মন্তর ভারতের সাধারণ মানুষের। আমরা যন্তর মন্তর পুনরুদ্ধার করব।” কংগ্রেস নেতার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ফের ময়দানে নামতে পারে বিরোধী জোট। আর সেই বিক্ষোভস্থল হতে পারে যন্তর মন্তরের অনতিদূরেই।

Leave a Comment