=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী শাসনের পতন অনিবার্য’ দাবি বাংলাদেশের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশজুড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। আর ঠিক সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পতনের আশায় দিন গুনছে বাংলাদেশ (Bangladesh)! সাম্প্রতিক সময়ে ওপার বাংলার বেশ কয়েকজন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী এবং উপদেষ্টারা ভারতীয় জনতা পার্টির সরকারকে নিশানা করে নানান মন্তব্য করেছেন। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলেরও। ওপারের অনেকেরই দাবি, “নরেন্দ্র মোদির হিন্দু হিন্দুত্ববাদী শাসনের পতন অনিবার্য”

বিজেপি সরকারের পতন দেখতে চায় বাংলাদেশ?

SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ খুলে ছিলেন নির্বাচন কমিশনের বাকি দুই কমিশনার। সেই খবর প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে। আর তারপর থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে বিরোধী শক্তি। বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টিও। দিল্লির বুকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন নেহা বোরার মতো ছাত্র নেতারা। জ্ঞানেশ কুমারকে সরানোর মধ্য দিয়ে আদতে বিজেপি সরকারকে ফেলার ছক করছে বিরোধীরা! সে কথা এখন সর্বসমক্ষে। আর সেসব নিয়ে আওয়াজ উঠছে ওপার বাংলাতেও!

ভারতে অস্থিরতা তৈরি হলে প্রতিবেশী কয়েকটি দেশ যে তাতে খুশি হয় সে কথা বলার অপেক্ষা রাখে না! সেই তালিকায় নিজে থেকেই জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ! ইতিমধ্যেই মোদি সরকারের পতন দেখার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর দাবি, ‘নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় আছি!’ একই মত বাংলাদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বর।

আরও পড়ুন: ভারতে দোষ চাপিয়ে লাভ নেই! ২২% কমছে সেচের জল, বড়সড় খাদ্য সংকটের মুখে পাকিস্তান

শুধু তাই নয়, বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমেও ভারতে হওয়া আন্দোলন নিয়ে একাধিক দাবি করা হয়েছে। ওপারের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকারের পতন নাকি অনিবার্য। ভারতীয় জনতা পার্টির সরকার নাকি ভারতে ভুয়ো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে! বাংলাদেশের এও দাবি, আন্দোলন যত তীব্রতর হবে, সময় যত বাড়বে ততই নাকি মোদি সরকারের পতনের শব্দ এবং ক্ষয়ক্ষতি বেশি হবে।

Leave a Comment