=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ষষ্ঠীতেও বৃষ্টির ভ্রুকুটি! সতর্কতা একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাপঞ্চমী, দুপুর থেকেই পুজো পরিক্রমায় মেতে উঠেছে রাজ্যবাসী। এদিকে পুজোর মরশুমে বিগত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকার আবহাওয়া যেন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ভোরের দিকে হালকা শীতশীত ভাব থাকলেও বেলা বাড়তেই ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তবে পুজোর আনন্দে সাময়িক বাধা হতে পারে বৃষ্টি। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) ষষ্ঠীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও পরক্ষণেই রোদের ঝিলিক দেখা যাচ্ছে। সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। যদিও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সেটা সাময়িক। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শুক্রবার, ষষ্ঠীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। মাঝে মধ্যে আকাশে মেঘ ও রোদের লুকোচুরি দেখা যাবে। জানা গিয়েছে মায়ের বোধনের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, কলকাতায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। রাতের দিকে বৃষ্টি নাও হতে পারে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাই আগামীকাল প্যান্ডেল পরিক্রমার পরিকল্পনা থাকলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।

আরও পড়ুন: কলকাতায় মাত্র ২ টাকায় বসবে গ্যাসের পাইপলাইন? উদ্যোগী সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও আগামীকাল বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-সহ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মনোরম থাকবে আবহাওয়া। সকাল থেকে আংশিক মেঘের আনাগোনা থাকলেও বেড়া বাড়তেই ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে।

Leave a Comment