=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রোহিত শর্মার জন্যই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন, মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় ভারতীয় দলে (Team India) নিয়মিত ছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টিম ইন্ডিয়ার হয়ে বহু যুদ্ধ জয় করেছেন তিনি। বিশেষ করে 2019 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন চাহাল। তবে দুঃখের বিষয়, দলের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দেওয়া সত্ত্বেও 2023 একদিনের বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। পরবর্তীতে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পাননি। এবার এসব নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় তারকা।

রোহিত শর্মার জন্যই বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন চাহাল!

শেষবারের মতো, 2023 সালের জানুয়ারি মাসে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন চাহাল। এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। মাঝে বেশ কয়েকবার জল্পনা বাড়লেও টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি ভারতীয় ক্রিকেটার। এবার সেসব নিয়েই আকাশ চোপড়ার সাথে কথা বলার সময় একটি পডকাস্টে জানালেন, 2023 ওয়ানডে বিশ্বকাপে টিম ম্যানেজমেন্ট একজন অতিরিক্ত ফাস্ট বোলারকে খেলাতে চেয়েছিল।

ভারতীয় তারকা বলেন, “2023 সালে আমি যখন কাউন্টি ক্রিকেট খেলতে যাই, তখন রোহিত শর্মা আমাকে বলেছিলেন যে, দলে তাঁর এমন একজন প্লেয়ার দরকার যিনি 8 নম্বরে ব্যাট করতে পারবেন। তিনি সেই পরিকল্পনা নিয়েই এগোবেন জানিয়ে দিয়েছিলেন। আমাকে এও বলে দিয়েছিলেন দলে একজন অতিরিক্ত ফাস্ট বোলার রাখবেন তিনি। আসলে সবকিছু আমাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপের পর আমি দলে নির্বাচন নিয়ে ভাবাটাই বন্ধ করে দিয়েছিলাম।”

আরও পড়ুন: বাংলাদেশের দুই পুলিশ কর্মীকে আটক করে নিয়ে এল BSF, কারণ কী?

2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার ক্ষেত্রেও রোহিত শর্মার প্রসঙ্গ উল্লেখ করেছেন চাহাল। ওই পডকাস্টে তিনি একেবারে খোলাখুলি জানান, “আমি 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করেছি। নিজের উপর কোনও চাপ বাড়তে দিইনি। রোহিত শর্মা আমাকে অবশ্য জানিয়েছিলেন, তিনি আমাকে দলে ফিরিয়ে আনতে চান এবং নির্বাচকদের সাথে এ নিয়ে কথা বলবেন।” সব মিলিয়ে বলাই যায়, 2023 ওয়ানডে বিশ্বকাপে রোহিতের সিদ্ধান্তে চাহাল দল থেকে বাদ পড়লেও ঠিক পরের বছরেই তাঁকে দলে ফিরিয়ে আনতে চেয়েছিলেন হিটম্যান।

Leave a Comment