=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসে ১৫ হাজার টাকা, সন্দীপ ঘোষের জামিন…! আজকের সেরা ১০ খবর, ১৭ অক্টোবর

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ অক্টোবর, শনিবার। মাসে ১৫ হাজার টাকা, সন্দীপ ঘোষের জামিন, শক্তিশালী ভারতীয় পাসপোর্ট….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিশুরা ব্যবহার করতে পারবে ইন্টারনেট, নির্দেশ সুপ্রিম কোর্টের

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার বলেই চিহ্নিত করেছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ এবার থেকে কম বয়সীদের আর ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা যাবে না। তবে কেন্দ্রীয় সরকারকে প্ল্যাটফর্মগুলির সঙ্গে কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কন্টেন্ট মুছে ফেলতে হবে, যেগুলি শিশুদের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন

পুজোর মধ্যেই গ্রেফতার হতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই সূত্রে এবার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি। মোটা টাকার বিনিময়ে দুর্গাপুজোর পাস বিক্রি করার অভিযোগ রয়েছে প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে। এমনকি ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) বাংলায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে টাটা গ্রুপ

বাংলায় ফের বিনিয়োগ। টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা টাটা পাওয়ার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে খবর। তাদের সহযোগী প্রতিষ্ঠান টাটা পাওয়ার এনার্জি লিমিটেড রাজ্যে ৫০০ মেগাওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড মাউন্টেড সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে বলেই জানিয়েছে সংস্থা সিইও। এমনকি নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও খবর। এই বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থান আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) পুরুলিয়ার ভলেন্টিয়ারদের বকেয়া বেতন প্রদান সরকারের

পূজার মুখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পুরুলিয়া জেলার যুব ও ক্রীড়া দপ্তরের ২৩ জন ভলেন্টিয়ার এবং একজন কো-অর্ডিনেটর। রাজ্যে সরকার বদল হলেও দীর্ঘ প্রায় চার মাস তাদের বেতন বন্ধ ছিল বলে খবর। সেই কারণে তারা চরম আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। তবে সেই খবর বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এমনকি জেলা ও মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েছিলেন তারা। অবশেষে ষষ্ঠীর একদিন আগে পাঁচ মাসের বকেয়া বেতন হাতে পেয়েছেন ওই ২৪ জন কর্মী। এতে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) ডাক বিভাগের কর্মীদের বোনাসের ঘোষণা

ডাক বিভাগের কর্মীদের বোনাসের ঘোষণা করল সরকার। উৎসবের মরশুমে এই ঘোষণা যে তাদের জন্য খুশির খবর তা বলার অপেক্ষা রাখে না। ২০২৫-২৬ অর্থবর্ষে ডাক বিভাগ যোগ্য কর্মচারীদের জন্য ৬০ দিনের প্রোডাক্টিভিটি লিংকড বোনাস অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে এমটিএস, গ্রুপ সি, নন গেজেটেড গ্রুপ বি সহ অন্যান্য কর্মীরা উপকৃত হবেন। বোনাস গণনার জন্য সর্বোচ্চ মাসিক বেতন ৭০০০ টাকা ধরা হবে। সেই সূত্রে নিয়মিত কর্মচারীরা ১৩,৮১৬ টাকা পর্যন্ত বোনাস পাবেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) মাসে ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে পুজো উদ্বোধন করতে গিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অনুষ্ঠানে দাঁড়িয়ে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। এমনকি চাকরির লক্ষ্যমাত্রা নিয়েও বড় মন্তব্য করেন তিনি। তবে কাদের জন্য এই আর্থিক সহায়তা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি শুভেন্দু। এর পাশাপাশি আগামী অর্থবর্ষের মধ্যেই ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর রাজ্য, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) সন্দীপ ঘোষের জামিন নিয়ে বিস্ফোরক অভয়ার বাবা

আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ। গতকাল শুক্রবার তাঁর জামিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতির। আদালতে জানিয়েছে, স্বাভাবিকের তুলনায় অনেক ধীর গতিতে চলছে তদন্ত। তবে সেই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা শেখর দেবনাথ। এমনকি রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নতুন সরকার আছে, তাতেও সমস্যা নেই বলে জানিয়েছেন শেখরবাবু। বিচারের জন্য যা প্রয়োজন সবটা করতে রাজি তিনি, এমনটাই জানিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী

উৎসবের অনুষ্ঠানের মাঝে অসুস্থ হয়ে পড়লেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ দেখা যাওয়ায় শুক্রবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল বলে খবর। গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ আচমকা বুকে ব্যাথাজনিত সমস্যা দেখা যায়। তাঁকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে খবর। এমনকি সমস্ত রকম চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এর আগেও তাঁকে বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) লন্ডনে প্রতিবাদের হুঁশিয়ারি ধ্রুব রাঠির

ভারত ছেড়ে এবার লন্ডনে গিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। এর আগে দিল্লি থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে ভোট চুরির প্রতিবাদে এবার লন্ডনে গিয়ে কর্মসূচির ডাক দিয়েছেন ইউটিউবার। এক্স হ্যান্ডেলে আজ ধ্রুব লিখেছেন, “আপনারা যদি এখানে থাকেন তাহলে আগামীকাল দুপুর বারোটায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভে যোগ দিন। আমি এইমাত্র লন্ডনে পৌঁছলাম। ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীর আসল রূপ বিশ্বের দেখার সময় এসেছে।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট

শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স অক্টোবর ২০২৬-এর নতুন র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। আর সেখানে একধাপ এগিয়ে ৮৪ তম স্থানে উঠে এসেছে ভারত। এই র‍্যাঙ্কিং-এ ভারত আলজেরিয়া এবং মৌরিতানিয়ার পাশাপাশি স্থান পেয়েছে। সেই সূত্রে এবার ভারতের পাসপোর্ট হোল্ডাররা ভিসা ছাড়াই ৫৫টি দেশে ভ্রমণ করতে পারবেন। যদিও গত বছর ভারতীয় নাগরিকত্ব থাকা ব্যক্তিরা ৫৭টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছিলেন, যা এ বছর কমেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment