=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গত তিন মাসে পশ্চিমবঙ্গে ১০ লক্ষ রেশন কার্ড বাতিল, রিপোর্টে উঠে এল চঞ্চল্যকর তথ্য

অনন্যা সরকার, কলকাতা: গত তিন মাসে পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র আওতায় মোট ১০ লক্ষ ৪৬ হাজার ২২৪টি রেশন কার্ড (Ration Card) বাতিল করা হয়েছে, এর মধ্যে ১,৪২,০০০টি কার্ড ‘অন্ত্যোদয়’ (Antyodaya Anna Yojana – AAY) শ্রেণির অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের কাছে সম্প্রতি একটি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, একই সময়ে এই শ্রেণিতে ১০ লক্ষ ৭২ হাজার ৭২৮টি নতুন রেশন কার্ড ইস্যু করা হয়েছে বলেও জানানো হয়েছে রিপোর্টে।

রাজ্যে বাতিল ১০ লক্ষেরও বেশি রেশন কার্ড

২০১৩ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য প্রতিটি রাজ্যে সুবিধাভোগীদের একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দিয়েছিল, যা এখনও অপরিবর্তিতই রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কোটা প্রায় ৬ কোটি ২ লক্ষ। তবে রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৬ কোটি ৪১ হাজার ৫৩৩ জন। রাজ্যের প্রকল্প থেকে সরিয়ে দিয়ে খালি হওয়া জায়গাগুলো পূরণের জন্য দ্রুত ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ প্রকল্পের নতুন কার্ড ইস্যু করার ফলে খাদ্য ভর্তুকি বাবদ রাজ্যের নিজস্ব ব্যয়ও কিছুটা কমেছে।

এদিকে, কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রায় ৬ কোটি সন্দেহজনক রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে এবং রাজ্যগুলোকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ব্যক্তি, আয়করদাতা, আর্থিকভাবে সচ্ছল মানুষ, চারচাকা গাড়ির মালিক ও একাধিক কার্ডধারী – এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ড বাতিল হয়েছে। বাতিল করার জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২৪ লক্ষ কার্ডধারীর একটি তালিকা দুটি পর্যায়ে কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘চোরবাগানে পুজো দখল’ প্রাক্তন উদ্যোক্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে সরব কুণাল ঘোষ

তবে রাজ্য যাচাই করলেও, কেন্দ্রের দেওয়া তালিকায় থাকা কার্ডগুলোর অর্ধেকই এখনও বাতিল করা হয়নি। এর আগে, এক  ধাক্কায় বহু কার্ড নিষ্ক্রিয় করার ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল, যার ফলে রাজ্য সরকার সেগুলোকে পুনরায় সক্রিয় করতে বাধ্য হয়েছিল। অল-ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন যে, অনেক মানুষ জানতেই পারেননি যে, তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয় যে, কার্ড বাতিলের প্রকৃত কারণগুলো যেন প্রকাশ করা হয় এবং যে যোগ্য সুবিধাভোগীরা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের যেন রাজ্যের নিজস্ব প্রকল্পের আওতায় নতুন কার্ড দেওয়া হয়। খাদ্য দফতরের জানিয়েছে যে, যাচাইকরণ প্রক্রিয়া এখনও চলছে এবং অদূর ভবিষ্যতে আরও কার্ড বাতিল হতে পারে।

Leave a Comment