=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেঘে ঢাকা পাহাড়, সবুজ চা-বাগান ও ঝর্ণা! ছুটিতে ঘুরে আসুন ভালপারাই

সহেলি মিত্র, কলকাতাঃ সেই একঘেঁয়ে রুটিনে হাঁপিয়ে উঠেছেন? তার ওপর পুজোতে ছুটি না পেয়ে মনখারাপ? দূরে কোথাও ঘুরতে যেতে মন চাইছে যেখানে চা বাগান, পাহাড়, মেঘেদের আনাগোনা রয়েছে? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। এমনিতে মানুষ পাহাড়, চা বাগানের কথা শুনলেই উত্তরবঙ্গের কথা মাথায় আসে সবার প্রথমে। তবে আজ আর কাছেপিঠে নয়, খানিকটা দূরে অন্য এক রাজ্যের এক স্বর্গীয় জায়গা নিয়ে আপনাদের তথ্য দেব, যেখানে আপনি একদম ভিড় পাবেন না, অথচ দুদিন ঘুরেই একদম বুক ভরা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবেন গ্যারান্টি। আজ কথা হচ্ছে সুন্দর ভালপারাই (Valparai) নিয়ে।

শীতে ঘুরে আসুন ভালপারাই

মুন্নারের মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অথচ এখনও অনেকটাই পর্যটকদের ভিড় থেকে দূরে থাকা এক অপূর্ব পাহাড়ি জনপদ হল ভালপারাই। তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতমালার কোলে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট শহরটি কোয়েম্বাটুর থেকে প্রায় ১০০–১০৩ কিলোমিটার দূরে। চারপাশে বিস্তীর্ণ চা-বাগান, সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা এবং মনমুগ্ধকর ঝরনা—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য ভালপারাই। মুন্নারের তুলনায় এখানে পর্যটকদের ভিড় অনেকটাই কম হওয়ায় নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেশি। থাকার জন্য রয়েছে বেশ কিছু সুন্দর হোমস্টে, যেখান থেকে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

কী কী দেখবেন?

পোল্লাচি থেকে ভালপারাই যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাটি এই ভ্রমণের অন্যতম আকর্ষণ। ভালপারাই ভ্রমণের তালিকায় প্রথমেই রাখুন চিনাকাল্লার ফলস (Chinna Kallar Falls)। ঘন সবুজের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে আশপাশের প্রকৃতি আরও মনোরম হয়ে ওঠে। এছাড়াও সবুজ পাহাড়, উপত্যকা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পথে যেতে যেতে দেখে নিতে পারেন আলিয়ার ড্যাম, মাঙ্কি ফলস, লায়নস ভিউ পয়েন্ট এবং হর্নবিল ভিউ পয়েন্ট। পাহাড়ের পটভূমিতে বিশাল জলাধার, সবুজের মাঝে জলপ্রপাত এবং দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত উপত্যকার দৃশ্য এই যাত্রাকে আরও স্মরণীয় করে তোলে। ভালপারাইয়ের প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে দু’টি পূর্ণ দিন যথেষ্ট।

আরও পড়ুনঃ নৌকায় চড়ে প্রতিমা দর্শন করছেন ভক্তরা, বিরাট চমক এই পুজো কমিটির, কোথায় জানেন?

কীভাবে যাবেন?

বেঙ্গালুরু থেকে ভালপারাইয়ের দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। সালেম, কোয়েম্বাটুর ও পোল্লাচি হয়ে গাড়িতে যেতে আনুমানিক ৯–১০ ঘণ্টা সময় লাগে। গাড়ি ভাড়া করে একদিকে যাওয়ার খরচ প্রায় ৩,০০০ টাকা হতে পারে। যাঁরা দীর্ঘক্ষণ গাড়িতে যেতে চান না, তাঁরা প্রথমে কলকাতা থেকে বেঙ্গালুরু। এরপর সেখান থেকে ট্রেনে কোয়েম্বাটুর পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করতে পারেন। কোয়েম্বাটুর থেকে ভালপারাই যেতে গাড়িতে প্রায় ৩–৩.৫ ঘণ্টা লাগে।

Leave a Comment