=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চিনের কাঁধে ভর করে ২০৩৫ সালের মধ্যে চাঁদে পা রাখবে পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশ কর্মসূচিতে এবার বড় পদক্ষেপ পাকিস্তানের (Pakistan)। 2035 সালের মধ্যেই চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমের দেশ (Pakistan Moon Mission)। মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চিনের সাথে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসলামাবাদ। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার জিন্নাহ-1 তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। চিনের চাং’ই-8 চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটিকে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। রবিবার, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল 2035 সালের মধ্যে চন্দ্র অভিযানের কথা জানান।

চিনের সাথে যৌথভাবে কাজ করছে পাকিস্তান!

পাকিস্তানের মন্ত্রী ইকবাল একেবারে খোলাখুলি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের 25 তারিখ চিনের মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ অভিযানে যাবেন পাকিস্তানের প্রথম মহাকাশচারী। আর ঠিক সেই কারণেই পাকিস্তানের দুজন পাকিস্তানি পাইলট খুররম দাউদ ও মুহাম্মদ জিশান আলি বর্তমানে চিনে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এই দুই ব্যক্তির মধ্যে যেকোনও একজনকে বেছে নেওয়া হবে মহাকাশ অভিযানের জন্য।

বলে রাখি, শুধু মহাকাশ অভিযান নয় বরং চাঁদ নিয়ে গবেষণার ক্ষেত্রেও চিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে পাকিস্তান। সেই সূত্র ধরেই, ড্রাগনের দেশের চাং’ই-8  চন্দ্রাভিযানে পাকিস্তানের নির্মীয়মান রোভার পাঠানো হতে পারে চাঁদে। যা খবর, রোভারটি চাঁদের পৃষ্ঠে সহজে চলাচল করার পাশাপাশি যেকোনও ধরনের বাধা শনাক্ত করতে পারবে। এখানেই শেষ নয়, চন্দ্রভিযানের পাশাপাশি পাকিস্তানের তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করে তুলতে আরও এক পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ।

আরও পড়ুন: ফের আইনি বিপাকে কুণাল ঘোষ, থানায় দায়ের FIR, কোন দোষে?

পাকিস্তানের ওই মন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, মহাকাশ বিজ্ঞানের প্রতি দেশটির তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে নারোয়াল বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম মহাকাশ জাদুঘর তৈরির পরিকল্পনা করছেন তাঁরা। তবে এ কথা ঠিক, বর্তমানে পাকিস্তান যে অর্থনৈতিক দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2035 সালের মধ্যে চাঁদের অবতরণের লক্ষ্য পূরণ করতে হলে চিনের উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে ইসলামাবাদকে। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় ত্যাগ করতে হতে পারে ইসলামের দেশকে!

Leave a Comment