=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের আইনি বিপাকে কুণাল ঘোষ, থানায় দায়ের FIR, কোন দোষে?

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আবহে ফের আইনি জটিলতায় ফাঁসলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানা গিয়েছে, নারকেলডাঙা থানায় (Narkeldanga Police Station) বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। আর সেই কারণে আজ, সোমবার দুপুর ১ নাগাদ পুলিশের তরফে বিধায়ককে তলব করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনীতির অন্দরে জোর কদমে শুরু হয়েছে শোরগোল।

নতুন FIR দায়ের কুণালের বিরুদ্ধে

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে কুণাল ঘোষের উপর দুবার হামলা করার চেষ্টা করা হয়েছিল। প্রথমে হুগলির উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় কুণালের গাড়িতে হামলা হয়েছিল। এবং অপরটি ছিল বেলেঘাটাতেই। তাঁর বাড়ির অদূরেই একদল বাইক বাহিনী গাড়ির পিছু ধাওয়া করেছিল বলে অভিযোগ। সেই নিয়ে তাই বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কুণাল। এবার সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ বিজেপির তরফে নারকেলডাঙা থানায় বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে আজই তলব!

সূত্রের খবর, আজ মহাষ্টমীর দিন দুপুর ১টায় নারকেলডাঙা থানার পুলিশের তরফে তলব করা হয়েছে কুণালকে। শেষ আপডেট অনুযায়ী থানায় নির্দিষ্ট সময়েই যাবেন বিধায়ক। তবে এই পাল্টা অভিযোগ এবং পুলিশের তলব নিয়ে কোনরকম প্রতিক্রিয়া জানাননি কুনাল ঘোষ। সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ দস্তিদারের অভিযোগের ভিত্তিতে বারাসত থানাতেও হাজিরা দিতে যেতে হয়েছিল কুণালকে। এবার পুজোর মধ্যেও আইনি জট পিছু ছাড়ল না কুণালের। এখন দেখার এই ঘটনায় ঠিক কোন দিকে মোড় নেয়।

আরও পড়ুন: দশমী পর্যন্ত ছুটি বাতিল স্বাস্থ্য দফতরের, মণ্ডপে মোতায়েন থাকবে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স

এদিকে উৎসবের আবহের মাঝেই সিপিএমের বুকস্টল ভেঙে ফেলার অভিযোগ উঠে আসছে রাজ্যের একাধিক জেলায়। যাদবপুরেও রীতিমত বুলডোজার নিয়ে আসা হয়েছিল। গতকাল সেই বুকস্টলেই গিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি এই স্টল ভাঙার প্রসঙ্গে বলেন , বইয়ের স্টল ভাঙতে কেন বুলডোজার? কেন ময়লা ফেলার গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে? প্রশাসনের এই পদক্ষেপ সত্যিই নিন্দনীয়।

Leave a Comment