=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“এটা রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদ” আশুতোষ-সৌরভের মুক্তির দাবিতে সরব মমতা

আনিষা চৌধুরী, কলকাতা: আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের হেফাজতের মেয়াদ বৃদ্ধি নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী (Trinamool Congress) মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেন জি-র (Generation Z) তরুণ-তরুণীদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে গোটা ঘটনাকে ‘রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন তৃণমূল নেত্রী।

এই নিয়ে কী বললেন মমতা?

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আশুতোষ ও সৌরভের হেফাজতের মেয়াদ বাড়ানোর পিছনে যে মরিয়া উদ্দেশ্য রয়েছে, তা আমি বুঝতে পারছি। গণতন্ত্রকে আক্রমণ করার জন্য প্রতিদিন যে বিপজ্জনক ভাইরাস ব্যবহার করা হচ্ছে, এটি তারই একটি রূপ। জেন জি-র ছেলে-মেয়েদের উপর নির্যাতন বন্ধ করুন। যাঁরা আজ ক্ষমতায় রয়েছেন, তাঁরা আগামীকাল আর ক্ষমতায় থাকবেন না।”

তিনি আরও বলেন, “কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বই, গোটা দেশজুড়ে অত্যাচার এমন এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে, যা আগে কখনও দেখা যায়নি। আমাদের পূর্বপুরুষেরা যখন ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তখন তাঁদেরও অত্যাচারের মুখে পড়তে হয়েছিল। তা সত্ত্বেও তাঁরা দৃঢ় বিশ্বাস ও বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন।”

এতটুকু ভয় না পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদ। এগুলি পুলিশের মদতে চালানো অত্যাচার। এভাবে বেশিদিন চলতে পারে না। যখন দৃঢ় বিশ্বাসে বলীয়ান মানুষ দেশের স্বার্থে, গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে শক্তভাবে লড়াই চালিয়ে যান, তখনই সরকারের এই ঔদ্ধত্যপূর্ণ ও চোখে ঠুলি পরা রাজনীতিকদের বোধোদয় হয়। কিন্তু ততক্ষণে মানুষ জিতে যাবেন এবং গণতন্ত্রের হত্যাকারীদের পতন ঘটবে।”

সরকারকে সরাসরি নিশানা করে মমতা বলেন, “আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে অবিলম্বে আশুতোষ ও সৌরভকে মুক্তি দিন।”

উল্লেখ্য, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লির একটি বিশেষ আদালত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের সময় নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। তাঁদের হেফাজতের মেয়াদ বৃদ্ধি এবং মুক্তির দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে কী বলল আদালত?

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। নিজের বক্তব্যে তিনি শুধু দুই নেতার মুক্তির দাবি জানাননি, বরং গণতন্ত্র, তরুণ প্রজন্মের প্রতিবাদ এবং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন।

Leave a Comment