=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দশমীর রাতে দত্তপুকুরে বিস্ফোরক উদ্ধার, আটক গাড়ির মালিক, তদন্তে NIA

প্রীতি পোদ্দার, কলকাতা: দশমীর রাতে ভয়াবহ কাণ্ড দত্তপুকুরে (Duttapukur)! জানা গিয়েছে এক বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশেষ তদন্তকারী দল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তদন্তে যুক্ত হয় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং বম্ব স্কোয়াড। গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে গাড়ির মালিক রাকিবুল ইসলামকে। উৎসবের মরশুমে গাড়িতে করে এত বারুদ ও বিস্ফোরক (Duttapukur Explosives) কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার, দশমীর রাতে দত্তপুকুর থেকে একটি সাদা গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, গাড়িটি কলকাতার দিকে আসছিল। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাতারাতি ঘটনাস্থলে পৌঁছে যায় এসটিএফ, এনআইএ ও বম্ব স্কোয়াড। ঘটনাস্থল ঘিরে ফেলে ছিল এনএসজি। ইতিমধ্যেই গাড়ি থেকে উদ্ধার হওয়া রাসায়নিক ও বিস্ফোরকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকের নাম রাকিবুল ইসলাম। তাই স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটক গাড়ির মালিক

জানা গিয়েছে, রাকিবুল ইসলামের ৪টি বাইক ও গাড়ির শোরুম রয়েছে। এছাড়াও তাঁর দুটি বাড়িও আছে। ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই রাকিবুলের দুটি মোবাইল ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল আমলে এলাকায় রাকিবুলের দাপট ছিল। আগে মোটর মেকানিকের কাজ করলেও ২০১৮ সাল থেকে একে একে ৪টি গাড়ির শোরুমের মালিক হন তিনি। তাই সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত কিনা। যদিও রাকিবুলের দাবি, এই গাড়িটি তাঁর নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: রাস্তায় বেচতেন চুড়ি, বিনা কোচিংয়ে UPSC ক্র্যাক করে আজ IAS পোলিও আক্রান্ত রমেশ

প্রসঙ্গত, দশমীর রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত স্থানীয়রা। এই ঘটনার পিছনে কোনও বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে, ”আগের সরকারের আমলে বিস্ফোরক নিয়ে অবাধে চলাফেরা করা যেত। কিন্তু বর্তমান সরকার এসব মানে না। তাই দুষ্কৃতীদের একে একে পাকড়াও করা হচ্ছে।” এখন দেখার এই ঘটনার জল কোন দিকে গড়ায়।

Leave a Comment