=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজো শেষ হতেই সুখবর, অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন শুরু কবে? জানালেন মুখ্যমন্ত্রী

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) মহিলাদের আর্থিক সহায়তা দিতে বর্তমান সরকার শুভেন্দু অধিকারী কর্তৃক (Suvendu Adhikari) চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়। সংসারের খরচ সামলাতে এই আর্থিক সহায়তা বহু মহিলার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছুদিন এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তকরণ বন্ধ থাকার পর ফের সেই ব্যবস্থা চালু করতে চলেছে সরকার।

কবে থেকে শুরু হচ্ছে পুনরায় আবেদন?

তবে প্রকল্প চালু হওয়ার পরেও নতুন করে নাম নথিভুক্ত করা নিয়ে অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। বর্তমানে নতুন আবেদনের অনলাইন পোর্টালে এবং অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যাঁরা এখনও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি, তাঁদের অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে, আবেদন জমা দেওয়ার পরেও টাকা না পাওয়া এবং আবেদনের যাচাই প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে।

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অসন্তোষও কম নয়। বিভিন্ন জেলায় বকেয়া অর্থ এবং আবেদন সংক্রান্ত সমস্যার অভিযোগে মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও প্রশাসনিক দফতর ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। যোগ্য হওয়া সত্ত্বেও কেন টাকা মিলছে না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুন: বিসর্জনের সময় ভেঙে পড়ল বিশাল দুর্গাপ্রতিমা, নিচে চাপা ৩ কর্মী, অভিযোগের আঙুল প্রশাসনের দিকে

এই পরিস্থিতিতে নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হবে। সেই সময়ে রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি, অফলাইনে আবেদন করার পাশাপাশি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমেও নাম নথিভুক্ত করার সুযোগ মিলবে বলে জানানো হয়েছে। ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা নতুন করে আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ ও শিবিরের বিস্তারিত সূচি এখনও প্রকাশিত হয়নি। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Comment