=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আপনাদের নির্দেশ মেনে চলতে…” এদের নিজের থেকেও ‘বড় নেতা’ বলে সম্বোধন অভিজিৎ দীপকের

সৌভিক মুখার্জী, কলকাতা: যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া সত্ত্বেও সেখানে ঢোকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সিজেপির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা। প্রথমে ৫ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও পরে আরও দু’দিন মেয়াদ বাড়ানো হয়। অবশেষে শর্তসাপেক্ষে এই দুই নেতাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। তবে তার পরপরই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট কথা শোনালেন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)।

“ওরা আমার চেয়ে অনেক বড় নেতা”

সৌরভ এবং আশুতোষকে ৫০,০০০ টাকা করে ব্যক্তিগত বন্ড ও জামানত বন্ড জমা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা সেই বন্ড জমা দিয়েছিলেন এবং এসইএম-এর দায়িত্বে থাকা এসপি ঋজু দাস তাঁদের তিহার জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এমনকি তাঁরা মুচলেকা দিয়েছেন যে, যতদিন না পর্যন্ত যন্তর মন্তর ডিনোটিফাইড হিসেবে থাকবে, ততক্ষণ তাঁরা সেখানে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বা প্রতিবাদ কর্মসূচির ডাক দেবেন না। তাঁদের জেলমুক্তির পরই বড় কথা শোনালেন অভিজিৎ।

এক্স হ্যান্ডেলে সিজেপির প্রতিষ্ঠাতা এদিন লেখেন, “সৌরভ আর আশু কেবল আমার চেয়ে ভালই নয়, বরং আমার চেয়ে অনেক বড় নেতা। আমার নেতারা, আপনাদের নির্দেশ মেনে চলতে আমি আনন্দিত। আমার জীবন আপনাদের সেবায় উৎসর্গকৃত। তবে এখান থেকে আমাকে ছাড়া আর কেউ একা একা গার্ডেনে ঘুরে বেড়াবেন না।” পাশাপাশি সিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকেও সৌরভ এবং আশুতোষের মুক্তিকে স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুন: “বিজেপি ২০২৯ পর্যন্ত টিকবে না” মমতাকে সমর্থন করে তাঁকেই ক্ষমতায় চান জাকির নায়েক

উল্লেখ্য, পুলিশের তরফ থেকে সৌরভদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ৩ দিন বাড়ানোর আবেদন জানানোর পরপরই তাঁরা বন্ড মারফত মুক্তি পান। এমনকি পুলিশ যুক্তি দেয় যে তাঁদের আগের আচরণ এবং সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যের ভিত্তিতে শান্তিভঙ্গ এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। পুলিশ জানায়, তাঁরা যে আবারও এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না তার কোনও গ্যারান্টি নেই। তা সত্ত্বেও শর্ত মারফত মুক্তি পেয়েছেন তাঁরা।

Leave a Comment