=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩২% বৃদ্ধি, পুজোয় রেকর্ড যাত্রী কলকাতা মেট্রোয়, পার্পেল লাইনে খরচ হবে ২৯৭ কোটি

সহেলি মিত্র, কলকাতাঃ ত্বরান্বিত হতে পারে কলকাতা মেট্রোর (Kolkata Metro) লাইন সম্প্রসারণের কাজ। দশমীর দুদিন পরেই পরেই মিলল বড় খবর। পুজোর ক’দিন যাত্রী সাধারণের ব্যাপক চাহিদা, কলকাতায় মেট্রো লাইন সম্প্রসারণ ও উন্নয়নের কাজে গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, কলকাতা মেট্রোর পার্পল লাইনের (Metro Purple Line) জন্য প্রায় ২৯৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।

কলকাতা মেট্রোর পার্পল লাইনে বড় আপডেট

পার্পল লাইনে পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্র্যাকশন সাবস্টেশন এবং ৭৫০ ভি ডিসি থার্ড-রেল সিস্টেম বসানোর জন্য এই দরপত্র হাঁকা হয়েছে আরভিএনএল-এর পক্ষ থেকে। কোন সংস্থা এই কর্মযজ্ঞের দায়িত্ব নিতে এগিয়ে আসে এখন সেটাই দেখার বিষয়।

পার্পল লাইন মেট্রো পুরোপুরি শুরু হলে শহরের পাশাপাশি শহরতলির বহু মানুষ উপকৃত হবেন, বিশেষ করে উৎসবের সময়। পার্পল লাইনের আওতায় ধর্মতলা সরাসরি যুক্ত হবে মোমিনপুর, জোকার সঙ্গে, মাঝে থাকবে আরো অন্যান্য স্টেশন। পার্পল লাইনে এখন মেট্রো চললেও, পরিষেবা সীমিত। সম্পূর্ণ রুটে মেট্রো ছুটতে সময় লাগবে আরও কিছুটা। কোনো সংস্থা কেনার পর লাইনের বাকি অংশে এগোবে কাজ।

দুর্গাপুজোয় রেকর্ড ভিড় মেট্রোতে

দুর্গাপুজোর সময়, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো সাধারণ মানুষের মূল ভরসা হয়ে উঠেছিল। দ্রুত ও মসৃণ যোগাযোগ ব্যবস্থার জন্য মানুষ পাতালরেলকেই তাদের যাতায়াতের মূল মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, গতবছরের তুলনায় এ বছর পুজোর সময় মেট্রোয় যাত্রী সংখ্যা বেড়েছিল অনেকটাই, প্রায় ৩২ শতাংশ। গত বছর, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আনুমানিক ৪৬.৫৬ লক্ষ যাত্রী যাত্রী মেট্রোয় যাতায়াত করেছিলেন। এ বছর ওই একই সময়, যাত্রী সংখ্যা ছিল প্রায় ৬১.৫১ লক্ষ।

শুধুমাত্র ষষ্ঠীর দিনেই যাত্রী সংখ্যা ছিল আনুমানিক ১২.০১ লক্ষ।  সর্বাধিক সংখ্যক যাত্রী উঠেছিলেন দমদম স্টেশন থেকে, প্রায় ৪.৯৭ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে কালীঘাট ও তৃতীয় স্থানে শিয়ালদা। মনে করা হচ্ছে কালীঘাট থেকে ৪.৮৩ লক্ষ যাত্রী মেট্রোয় উঠেছিলেন এবং শিয়ালদা থেকে উঠেছিলেন প্রায় ৪.১৯ লক্ষ যাত্রী। মেট্রোয় ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত স্টাফ, আরপিএফ এবং রাজ্য পুলিশের কর্মী।

আরও পড়ুনঃ হিমালয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম রেল সুড়ঙ্গ! গতি পেল ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজ

পার্পল লাইনের মেট্রো পরিষেবা পুরোপুরি শুরু হওয়ার পর উপকৃত হবেন মোমিনপুর, জোকা, ডায়মন্ড পার্ক ও ধর্মতলার যাত্রীরা। কাজ এখনও অনেকটাই বাকি, কারণ কিছু স্টেশন হবে মাটির নীচে, আবার কিছু স্টেশন, যেমন জোকা, থাকতে পারে মাটি থেকে অনেকটা উঁচুতে।

Leave a Comment