সৌভিক মুখার্জী, কলকাতা: নিজেকে ককরোচদের সদস্য নয় বলে হাইকোর্টে দাবি করেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। তাঁর ইউটার্নের পর আরও ধাক্কা খেল সিজেপি (Cockroach Janata Party)। তামিলনাড়ুর ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথা আইপিএস কর্মকর্তা কে আন্নামালাই সম্প্রতি ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। এমনকি তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাঁরা কখনোই সিজেপি সমর্থন করেননি এবং উভয়ের এজেন্ডা সম্পূর্ণ আলাদা।
জনপ্রিয় নেতার সমর্থন হারাল সিজেপি
এর আগে কে আন্নামালাই সিজেপির প্রতি সমর্থন প্রকাশ করে জানিয়েছিলেন যে তাদের বিক্ষোভের পদ্ধতি বা কৌশল নিয়ে হাজার মতপার্থক্য থাকলেও তারা যে সমস্ত প্রশ্ন তুলছেন তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। এমনকি তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি নিজের অবস্থান বদল করে জানিয়েছেন যে “আমরা কখনও ককরোচ জনতা পার্টির সমর্থন করিনি। তাদের এজেন্ডা সম্পূর্ণ আলাদা। আমাদের এজেন্ডা আলাদা।”
জানিয়ে রাখি, চলতি বছরের জুন মাসে কে আন্নামালাই ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেন। তিনি একসময় তামিলনাড়ুর বিজেপির অন্যতম প্রধান মুখ বা ‘পোস্টার বয়’ হিসেবেই পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সিজেপির আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তিনি সরকার বিরোধী মন্তব্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের তোষণ করতেন বলেই খবর। এমনকি তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে।
আরও পড়ুন: পুজোর পর এক ধাক্কায় কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন রেট
বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির ধারাবাহিক আক্রমণ আর বিদেশি ফান্ডিং-এর বিরূদ্ধে তিনি রাজনৈতিকভাবে দিনের পর দিন আক্রমণ করে এসেছেন। আবার অন্যদিকে তামিললাড়ু বিজেপির পক্ষ থেকেও আন্নামালাইয়ের এই আচরণের সমালোচনা করা হয়েছিল। দলের নেতাদের দাবি, একসময় বিজেপিতে থাকাকালীন যেসব নীতির পক্ষে তিনি সাফাই গাইতেন, আজ রাজনৈতিক স্বার্থে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে। তবে পুনরায় এই নেতার ইউটার্ন যে সিজেপির জন্য আরও বড় ধাক্কা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।