সহেলি মিত্র, কলকাতাঃ SBI গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। আগামীকাল অর্থাৎ ২৪ অক্টোবর ব্যাঙ্কের বহু গ্রাহক ব্যাপক সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা। ব্যাঙ্ক জানিয়েছে, আগামীকাল টানা ৪৫ মিনিটের জন্য বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে। সমস্যার জন্য ব্যাঙ্কের তরফে গ্রাহকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
২৪ অক্টোবর SBI-র বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে, আমাদের UPI, IMPS, YONO, ইন্টারনেট ব্যাঙ্কিং, NEFT এবং RTGS সেবাগুলো অস্থায়ীভাবে ২৪.১০.২০২৬ তারিখে সকাল ০১:৪৫ থেকে ০২:৩০ পর্যন্ত (IST) বন্ধ থাকবে (৪৫ মিনিট)। এই সময়ে, গ্রাহকরা আমাদের UPI লাইট এবং ATM সেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
Due to scheduled maintenance activity, our services UPI, IMPS, YONO, Internet Banking, NEFT and RTGS will be temporarily unavailable from 01:45 Hrs to 02:30 Hrs (IST) on 24.10.2026 (45 Minutes).
Meanwhile, customers are advised to use our UPI Lite and ATM Services.
We regret the inconvenience and thank you for your patience.
— State Bank of India (@TheOfficialSBI) October 22, 2026
গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক
এর আগে সাইবার হামলা প্রসঙ্গে গ্রাহকদের উদ্দেশ্যে বড় সতর্কবার্তা জারি করেছিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্কটি। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, সম্প্রতি সাইবার ডেটা লিক সংক্রান্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সীমিত সংখ্যক গ্রাহক প্রভাবিত হয়েছেন। ব্যাঙ্ক আশ্বস্ত করেছে, এই ঘটনার ফলে ব্যাঙ্কের আইটি ব্যবস্থা, মূল ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক লেনদেন অথবা ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।
আরও পড়ুনঃ ৩২% বৃদ্ধি, পুজোয় রেকর্ড যাত্রী কলকাতা মেট্রোয়, পার্পেল লাইনে খরচ হবে ২৯৭ কোটি
ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। মূল্যবান গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য ব্যাঙ্ক প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। SBI আরও জানিয়েছে, গ্রাহকদের আর্থিক সম্পদ, ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের উপর তাঁদের আস্থার সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাঙ্ক প্রতিশ্রুতিবদ্ধ।