সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকার সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলিতে ঘূর্ণিঝড়ে (Cyclone Alert) পরিণত হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) পূর্বাভাস জারি করে জানিয়েছে যে এটি ধীরে ধীরে শক্তিশালী হবে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। সিস্টেমটি বিকশিত হওয়ার সাথে সাথে এর সঠিক গতিপথ এবং সম্ভাব্য প্রভাব আরও স্পষ্ট হবে। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আবহে সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি IMD -র
এক রিপোর্ট অনুযায়ী, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, এই সিস্টেমটি আগামীকালের মধ্যে নিম্নচাপে, পরশুর মধ্যে গভীর নিম্নচাপে এবং এই সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ওড়িশা সরকার আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।
ভারী বর্ষণের সম্ভাবনা
আবহাওয়া বিজ্ঞানীর জানিয়েছেন, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দফতরের মতে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমাগত তীব্রতর হচ্ছে। সিস্টেমটি সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এ বিষয়ে অন্ধ্রপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে, বৃহস্পতিবার এই সিস্টেমটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ছিল। এটি ২৪শে অক্টোবর পর্যন্ত এই এলাকায় থাকতে পারে। এরপর এটি পশ্চিম-পূর্ব-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫শে অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে। এরপর ঝড়টি উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আদালত ও পথে লড়াই চলবে’ গ্রান্ট-ইন-এইডদের বকেয়া আদায় নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি
অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন বলেছেন, এই ঘূর্ণিঝড়ের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৬ থেকে ২৭ অক্টোবরের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়াবিদরা বলছেন যে ঘূর্ণিঝড় ছত্রাবতী মাছিলিপত্তনম এবং বিশাখাপত্তনমের মাঝখান দিয়ে অতিক্রম করতে পারে। ফলে পূর্ব অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেল্লোর এবং প্রকাশম জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।