অনন্যা সরকার, কলকাতা: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে চালু হল নতুন বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার এসি স্লিপার বাস (Berhampore Siliguri Bus)। দীর্ঘ পথের ভ্রমণকে আরও আরামদায়ক ও বিলাসবহুল করে তুলতে বেসরকারি পরিবহন সংস্থা ‘উপাসনা বাস সার্ভিস’ (Upasana Bus Service) নিয়ে এসেছে এই অত্যাধুনিক এসি ফুল-স্লিপার বাসটি। এই বাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হলো এতে রয়েছে বিল্ট-ইন বায়ো-টয়লেট, যা দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের জন্য একটি বড় সমস্যার স্থায়ী সমাধান। আসুন এই বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
বহরমপুর – শিলিগুড়ি বাসের রুট বা সময়সূচি
বহরমপুরের মোহনা মিউনিসিপ্যাল সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে ছেড়ে এই লাক্সারি এসি স্লিপার বাসটি শিলিগুড়ি পৌঁছাবে ভায়া বহরমপুর (মোহনা বাস টার্মিনাল) – পলসন্ডা – মোরগ্রাম – ফারাক্কা – মালদা – গাজোল – রায়গঞ্জ – ডালখোলা – ইসলামপুর – বাগডোগরা – শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড।
সময়সূচি সম্পর্কে বললে, শিলিগুড়ি যাওয়ার সময় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে রাত ১০:১৫-এ। আবার বহরমপুর ফেরার সময় বাসটি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে ছাড়ে রাত ১০:১৫-তেই। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন রাতে উভয় প্রান্ত থেকেই বাসটি একই সময়ে ছাড়ে।
আরও পড়ুন: হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার থামবে আসানসোল ও ধানবাদে, রুট কী হবে?
উপাসনা বাস সার্ভিসের এই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটিতে রয়েছে আরামদায়ক স্লিপার বার্থের ব্যবস্থা রয়েছে। এছাড়া, বাসের ভেতরে আধুনিক বায়ো-টয়লেট থাকায় পথে বারবার থামার প্রয়োজন পড়ে না, ফলে যাত্রার সময় অনেকটা কমে। আগ্রহী যাত্রীরা অনলাইনে অথবা সরাসরি কল করে অগ্রিম সিট বুক করতে পারেন। জনপ্রিয় অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম রেডবাস (Redbus)-এর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই এই বাসটির টিকিট বুক করা যাবে। এছাড়া, 9593243166 / 9434853476 / 9873945539 / 9434575757 – নম্বরগুলিতে যোগাযোগ করেও টিকিট কাটতে পারেন।