=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IDBI-র পর আরও চারটি ব্যাংকের শেয়ার বিক্রি করছে কেন্দ্র, গ্রাহকদের উপর পড়বে প্রভাব?

সৌভিক মুখার্জী, কলকাতা: আইডিবিআই ব্যাংকের পর এবার দেশের অন্যান্য সরকারি ব্যাংকগুলোতেও বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সাম্প্রতিক প্রকাশিত একটি অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ন্যূনতম জনস্বাস্থ্য শেয়ারহোল্ডিং নিয়ম মেনে চলার জন্য সরকার এবার আরও চারটি সরকারি ব্যাংকে নিজেদের অংশীদারিত্ব কমিয়ে মাত্র ৭৫ শতাংশে নিয়ে আনার পরিকল্পনা করছে। তবে এতে গ্রাহকদের উপর ঠিক কী প্রভাব পড়বে?

কোন কোন ব্যাংকের অংশীদারিত্ব কমাচ্ছে সরকার?

রিপোর্ট অনুযায়ী এবার যে চারটি ব্যাংক তালিকায় রয়েছে সেগুলি হল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সরকারি ব্যাংকগুলির মধ্যে এবার আরও এক দফা একত্রীকরণ ও ব্যক্তিগতকরণের কথা ভাবছে। এর আগে নীতি আয়োগ সম্ভাব্য বেসরকারিকরণের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংককে তালিকাভুক্ত করেছিল।

কেন্দ্রের মূল পরিকল্পনাই হল দেশে মাত্র তিন থেকে চারটি বড় বড় সরকারি ব্যাংক রাখা, যার মধ্যে থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি। এমনকি অফিসিয়াল সূত্রে জানা গিয়েছে যে আগামী এক বছরের মধ্যেই এই চারটি ব্যাংকে জনমুখী শেয়ার বা পাবলিক অংশীদারিত্ব বাড়ানো সরকারের প্রাথমিক লক্ষ্য। আর বাজার পরিস্থিতি বিচার করে অফার ফর সেলের মাধ্যমে সরকার এই ব্যাংকগুলিতে নিজেদের শেয়ার বিক্রি করতে পারে।

আরও পড়ুন: “২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়!” চোরবাগান কাণ্ডে গ্রেফতার হতেই বিস্ফোরক স্ত্রী

প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি কানাডিয়ান বিলেনিয়ার প্রেম ওয়াৎসার ফেয়ারফ্যাক্স ফাইনান্সিয়াল হোল্ডিং আইডিবিআই ব্যাংকে বড় অংকের বিনিয়োগ করে সিংহভাগ অংশীদারিত্ব কিনে নেওয়ার চুক্তি করেছে। সেক্ষেত্র সরকারের দখল অনেকটাই কমে আসবে। আর এর পরপরই দেশের অন্যান্য সরকারি ব্যাংকগুলির বেসরকারিকরণ এবং শেয়ার কমানোর নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের উপর সেরকম কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে রিপোর্ট।

Leave a Comment