=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ওই পজিশনে খেলা ওর সামর্থ্যের বাইরে’ বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য অশ্বিনের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ওপেনিংয়ে থাকায় 15 বছরের ক্রিকেটারের সুযোগ হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত যখন সুযোগ হল 3 নম্বর পজিশনে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন বৈভব। দুই অঙ্কের গণ্ডিও ছুঁতে পারলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপিয়ে বেড়ানো প্লেয়ার। করলেন মাত্র 4 রান। আর এই ব্যর্থতা নিয়ে মুখ খুলে এবার কোচ গৌতম গম্ভীরকে নিশানা করলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

বৈভবকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় তারকা

108 দিন অপেক্ষা করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। একটা দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকায় ব্যাট হাতে নেমেই সেভাবে কিছু করতে পারেনি তিনি। উইকেট হারাতে হয়েছে মাত্র 4 রানে। ম্যাচ শেষের পর তা নিয়েই বেশ কিছু সোজা সাপ্টা মন্তব্য করেন অশ্বিন। বলেন, “ওপেনিং ছাড়া ওই পজিশনে খেলা বৈভবের সামর্থ্যের বাইরে।”

ভারতীয় তারকা মনে করছেন বৈভব ওপেনিং ছাড়া এখনই অন্য পজিশনে খেলতে পারবেন না। সেক্ষেত্রে সঞ্জু যেহেতু আগে 3 নম্বর পজিশনে খেলেছে ফলে তাঁকে সেখানে নামানো যেতে পারে। বৈভবকে খেলাতে হবে ওপেনিংয়েই। ম্যাচ শেষের পর গতকাল সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “আমার তো ওকে দেখে মনেই হয়নি ও টাইমিং করছে। কোনও সিনিয়র প্লেয়ারের উচিত ছিল ওকে বোঝানো। আরও কাছ থেকে বল দেখে খেলার দরকার ছিল।”

আরও পড়ুন: ভারতের কাছে টানা দুই ম্যাচে হারের ধাক্কা, দলটাই বদলে ফেলল নিউজিল্যান্ড

অশ্বিন আরও বলেন, “খেলা বলতে ও দুটো জিনিস বোঝে। হয় মারো না হয় মিস করো। টিম ম্যানেজমেন্টকে বলবো ওকে এখনই 3 নম্বরে নামানো ঠিক হবে না। ওই পজিশনে খেলা ওর সামর্থ্যের বাইরে।” বলাই বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত খেলেছিলেন বৈভব। এরপর নেমেছিলেন এশিয়াডেও। তবে আচমকা 3 নম্বর পজিশনে খেলতে নেমেই সূর্যবংশী ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্ট ও গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে।

Leave a Comment