=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলীর আগেই এইসব কর্মীদের বাড়ল বাড়ি ভাড়া ভাতা, ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর

সৌভিক মুখার্জী, কলকাতা: কর্মচারীদের জন্য সুখবর। দেশের সর্ববৃহৎ কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড এবং এর বিভিন্ন সহযোগী সংস্থায় কর্মরত নন এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য এবার বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance) বা এইচআরএ বৃদ্ধির ঘোষণা করল সংস্থা। সম্প্রতি কোম্পানির মানবসম্পদ বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর। উৎসবের মরশুমে এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে কর্মচারীদের।

বাড়ি ভাড়া ভাতা বাড়ল কর্মীদের

নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, এবার দেশের বিভিন্ন শহরে কর্মরত কর্মীরা তাঁদের মূল বেতনের সঙ্গে বর্ধিত হাড়ে বাড়ি ভাড়া ভাতা পাবেন। সেক্ষেত্রে—

  • এক্স শ্রেণির শহরগুলিতে কর্মরত কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ২৪ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭ শতাংশ।
  • ওয়াই শ্রেণির শহরে কর্মরত কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে ১৬ শতাংশ থেকে করা হয়েছে ১৮ শতাংশ।
  • জেড শ্রেণির শহরগুলির ক্ষেত্রে কর্মচারীদের ভাতা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে।

কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাড়ি ভাড়া ভাতা সংশোধনের পেছনে প্রধান কারণ হল পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি। নির্ধারিত ২৫ শতাংশ সীমার ঊর্ধ্বে গিয়ে নন এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য পরিবর্তনশীল মহার্ঘ ভাতা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেই ২৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর একাদশ জাতীয় কয়লা মজুরি চুক্তির নিয়ম-নীতি এবং বিধান মেনেই বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা।

আরও পড়ুন: পুজোয় শিয়ালদা-কৃষ্ণনগর রুটে টিকিট চেকিং অভিযান, বিপুল জরিমানা আয় রেলের

কোল ইন্ডিয়ার মানব সম্পদ বিভাগের তরফ থেকে এ বিষয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই বর্ধিত হারে ভাতা কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে। অর্থাৎ যোগ্য অনির্বাহী কর্মচারীরা চলতি বছরে সেপ্টেম্বর মাস থেকেই বাড়তি ভাতার সুবিধা পাবেন। পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে যে বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত অন্যান্য নির্ধারিত নিয়মাবলী ও শর্তাবলী আগের মতোই বহাল থাকবে।

Leave a Comment