=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পৌরাণিক কাহিনী নিয়ে ভুয়ো তথ্য, হিন্দুদের ভাবাবেগে আঘাত! গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনের পর দিন ধরে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ, হিন্দুদের দেব-দেবীকে নিয়ে করেছিলেন বিকৃত পোস্ট! পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাঁতন থেকে গ্রেফতার করা হল এক কন্টেন্ট ক্রিয়েটার (Content Creator)। জানা যাচ্ছে, ওই ইউটিউবারের নাম সুরজিৎ শী। একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ শনিবার মাঝরাতে তাঁকে আটক করে পুলিশ। পরবর্তীতে আজ অর্থাৎ রবিবার তাঁকে দাঁতন আদালতে পেশ করা হলে আগামী নভেম্বরের 4 তারিখ পর্যন্ত ওই ব্যক্তির পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারকরা।

ঠিক কী এমন করেছেন ওই কনটেন্ট ক্রিয়েটার?

জানা গিয়েছে, কোর বাংলা জনকন্ঠ নামক একটি ফেসবুক পেজ চালাতেন সুরজিৎ। এছাড়াও ইউটিউবে নির্দিষ্ট চ্যানেল ছিল তাঁর। আর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে দীর্ঘদিন ধরে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে নানান ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ওই কন্টেন্ট ক্রিয়াটারের বিরুদ্ধে। সূত্রের খবর, হিন্দু দেব-দেবীদের বিকৃত ছবি পোস্ট করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও ব্যঙ্গাত্মক কিছু পোস্ট করেছিলেন ওই ব্যক্তি! আর তারপরেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তাঁকে।

জানা যায়, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্যবহার করে একাধিক ভুয়ো তথ্য ছড়ানোর মধ্যে দিয়ে হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল ওই কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বজরং দলের কয়েকজন সদস্য ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার মাঝ রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ৮০ ম্যাচে ১৫০ উইকেট, ইংল্যান্ডকে ধসিয়ে শামির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের আফ্রিদি

স্থানীয় এক অভিযোগকারী জানিয়েছেন, সুরজিৎ নামক ওই কনটেন্ট ক্রিয়েটার শুধু হিন্দু দেব-দেবীদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো তাই নয়, সেই সাথে দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিয়েও নাকি নানান কুরুচিকর মন্তব্য করেছিল সে। এছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক সরকার বিরোধী অযৌক্তিক পোস্ট করারও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি সুরজিৎ।

Leave a Comment