=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পেট্রোল ছাড়াই চলবে গাড়ি! বিরাট পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানির দাম আর অপরিশোধিত তেলের বিপুল খরচ এবং বিদেশী শক্তির উপর দেশের নির্ভরতা কমাতে এবার বিরাট পদক্ষেত্র কেন্দ্র সরকার। সাম্প্রতিক এক সিদ্ধান্তে ভারত সরকার সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলসের প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছে। সেই অনুযায়ী এখন থেকে দেশে ১০০ শতাংশ বিশুদ্ধ ইথানল (Ethanol Car) এবং ই৮৫ জ্বালানিতে চলা যানবাহনের বাণিজ্যিক পথ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল।

এবার ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি

প্রসঙ্গত, ই১০০ ফুয়েল এমন এক ধরনের জ্বালানি যেখানে সম্পূর্ণ ১০০% বিশুদ্ধ ইথানল ব্যবহার করা হয়। এর অর্থ হল, এই গাড়িগুলিতে কোনও রকম পেট্রোল মেশানোর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ইথানল দিয়েই চলবে। এই বিশেষ ধরনের গাড়িগুলির ইঞ্জিন এমনভাবে তৈরি করা হয়, যাতে সেগুলি পেট্রোল এবং যে কোনও অনুপাতে মিশ্রিত জ্বালানি বা সরাসরি ১০০ শতাংশ ইথানল—উভয় ক্ষেত্রেই সমানভাবে চলতে সক্ষম হয়।

এদিকে এর আগে সরকার পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশ্রণ বাধ্যতামূলক করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করছিল। আর এবার ই১০০ এবং ই৮৫-এর অনুমোদন পরিবেশবান্ধব উদ্যোগের পরবর্তী আর সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এমনকি এই সিদ্ধান্তের ফলে ভারতের পরিবহন এবং অটোমোবাইল খাতে আমূল পরিবর্তন আসার সম্ভাবনাও তৈরি হয়েছে, যেখানে প্রচলিত পেট্রোলের বিকল্প হিসেবে বায়ো বা জৈব ইথানল ব্যবহার ব্যাপক আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন: ‘জোড়াফুল’ মামলায় নথি জমা দেওয়ার ডেডলাইন শেষ, ঋতব্রতদের আরও সময় দিল সুপ্রিম কোর্ট

তবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সরকারের এই ঘোষণার পর কি সাধারণ নাগরিক তাদের পুরনো বা বর্তমান পেট্রোল গাড়িতে সরাসরি ই১০০ ফুয়েল ব্যবহার করতে পারবেন? এর সহজ উত্তর হল—“একেবারেই নয়”। বিশেষজ্ঞদের মতে, সাধারণ আর ঐতিহ্যবাহী পেট্রোল ইঞ্জিনগুলির অভ্যন্তরীণ মেকানিজম আর যন্ত্রাংশ বিশুদ্ধ ইথানলের তীব্র রাসায়নিক প্রকৃতির জন্য উপযোগী নয়। ইথানল ব্যবহারের ফলে সাধারণ ইঞ্জিনের ফুয়েল পাম্প, মেটালিক পার্টস বা রবারের সেলগুলি খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে পারে। তাই নতুন জ্বালানির সুফল পেতে গেলে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিশেষভাবে তৈরি জং প্রতিরোধক এবং উন্নত ইঞ্জিনযুক্ত ফ্লেক্স ফুয়েল মডেল বাজারে আনতে হবে।

Leave a Comment