=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘অর্ণবের’ রক্ত চক্ষুতে দুর্যোগের ইঙ্গিত বাংলায়, দক্ষিণবঙ্গে সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ভোরেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab) । তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। ইতিমধ্যেই উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল (Weather Tomorrow) মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের সমগ্র জেলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। জারি করা হয়েছে সতর্কবার্তা।

আজকের আবহাওয়া

সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। রোদের তেজও ছিল বেশ। সব মিলিয়ে বেশ শুষ্ক আবহাওয়া ছিল। তবে এই আবহাওয়া আগামীকাল থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের। বাদ যাবে না উত্তরবঙ্গ। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে। ঢেউ ‘অতি উত্তাল’ও হয়ে উঠতে পারে। তাই একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বিকেল হতেই বদলাবে পরিস্থিতি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলা মূলত শুষ্ক থাকবে।

আরও পড়ুন: নয়াদিল্লি নয়, এবার এই স্টেশনেই যাত্রা শেষ করবে পূর্বা এক্সপ্রেস! জানাল রেল

কলকাতায় আগামীকালের আবহাওয়া

কলকাতায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই রোজ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকেই ধীরে ধীরে আংশিক কালো মেখে ছেয়ে যাবে গোটা আকাশ। তখনই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই ঘূর্ণিঝড়ের জন্য এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। এমনকি দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্তও। তাই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়া আপডেট জেনে নেওয়া বেশ জরুরি।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হলেও উত্তরবঙ্গে অতটাও প্রভাব পড়বে না বলেই আশা করছেন হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলায়। তারপর থেকেই ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া।

Leave a Comment