=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাথাপিছু আয়ে বাংলাদেশের সাথে কেন পেরে উঠছে না ভারত? IMF-র রিপোর্ট চমকে দেবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাথাপিছু আয় বা পার ক্যাপিটা জিডিপিতে (Per Capita GDP) বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত (India Vs Bangladesh)! এমনটাই অনুমান আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের। IMF এর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে অনেকটাই পেছনে ফেলে দেবে বাংলাদেশ! আর্থিক প্রতিষ্ঠানটি জানায়, এবছর ভারতের মাথাপিছু আয় দাঁড়াতে পারে 2,749 ডলারে। যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা জিডিপি হতে পারে 2,886 ডলার। এক কথায়, মাথাপিছু আয়ের নিরিখে বাংলাদেশ থেকে 137 ডলার পিছিয়ে থাকতে পারে ভারত। কিন্তু কেন?

কেন বাংলাদেশের থেকে পার ক্যাপিটা জিডিপিতে পিছিয়ে থাকবে ভারত?

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা এই মুহূর্তে সাড়ে 17 কোটির কাছাকাছি। একই সাথে দেশটির অর্থনীতি 506.4 বিলিয়ন ডলার। সেখানে ভারতের জনসংখ্যা 148 কোটির কাছাকাছি। এছাড়াও দেশের বর্তমান অর্থনীতির পরিমাণ 4.15 ট্রিলিয়ন ডলারেরও বেশি। যা বাংলাদেশের অর্থনীতির আট গুণ। এমতাবস্থায়, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের রিপোর্টে দাবি করা হচ্ছে, চলতি বছর নাকি ভারতের মাথাপিছু আয়ের তুলনায় এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু কোন অঙ্কে?

বাংলাদেশের মাথাপিছু জিডিপিকে ভারতের থেকে বেশি দেখানোর নেপথ্যে থাকতে পারে বেশ কিছু কারণ। যার মধ্যে অন্যতম পোশাক শিল্প থেকে বিপুল পরিমাণ রপ্তানি আয়। কমবেশি সকলেরই জানা বাংলাদেশের পোশাক শিল্প সে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পোশাক শিল্পের হাত ধরেই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ওপার বাংলায় যাওয়ার সাথে সাথে কর্মসংস্থান হয় বাংলাদেশের বহু মানুষের। এছাড়াও বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রতিমাসে নিজের দেশে টাকা পাঠান। আর এই রেমিট্যান্স দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার পরিমাণ।

আরও পড়ুন: কারখানার শ্রমিক থেকে হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, চিনে নিন লুলাকে

এগুলি ছাড়াও টাকা ও ডলারের বিনিময় মূল্য থেকে শুরু করে শিল্প উৎপাদন এবং বাংলাদেশে কর্মসংস্থানের প্রসারের কারণে কিছুটা হলেও পারের অর্থনীতির উন্নতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন ভারতের অর্থনীতি বাংলাদেশের আট গুণ বড় হওয়া সত্বেও কেন মাথাপিছু আয়ে প্রতিবেশীকে এগিয়ে রাখা হচ্ছে? এক্ষেত্রে বলি, মাথাপিছু জিডিপির হিসাব করা হয় দেশের মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে এবং ডলারে প্রকাশ করে। সেই সূত্রেই এক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে রাখা হচ্ছে বাংলাদেশকে। তবে মূল অর্থনীতি এবং ক্রয় ক্ষমতার নিরিখে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে।

Leave a Comment