=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব’ দলকে কেন আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার আত্মহত্যার হুশিয়ারি দিলেন খোদ ব্যারাকপুরের বিজেপি (Bhartiya Janata Party) বিধায়ক তথা বঙ্গ রাজনীতির পরিচিত মুখ কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। জানালেন, রাজ্য সরকারের দপ্তরের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন তিনি! কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন কৌস্তভ? কী এমন ঘটল বিধায়কের সাথে? কৌস্তভ বাগচী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তৃণমূলের উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে যদি বিজেপিতে নেওয়া হয় তবে তিনি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে আত্মহত্যা করবেন!

বিজেপি বিধায়কের বড় দাবি

ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বলেন, তৃণমূলের দুই নেতা উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে বিজেপির লোকজনের সাথে দেখে ব্যারাকপুরের মানুষ খুব একটা ভাল মন্তব্য করছে না! তাঁদের দলে নেওয়া হলে কিন্তু বিজেপির ভাবমূর্তি ক্ষুন্ন হবে। কৌস্তুভের কথায়, “উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকজনের সাথে দেখে ব্যারাকপুরের মানুষ খুব একটা ভাল প্রতিক্রিয়া দিচ্ছে না কিন্তু। সমাজে বাজে বার্তা যাচ্ছে! আমি দলের কাছে হাতজোড় করে অনুরোধ করবো এই ধরনের মানুষদের যাতে নেওয়া না হয়।”

এদিন ব্যারাকপুরের বিধায়ক আরও বলেন, “তৃণমূলের এইসব লোকেরা দলে এলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। এদের আটকাতে আমায় যদি আমাদের রাজ্য দপ্তরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয় আমি সেটাই করব। আমি জানি আমার রাজনৈতিক দৃঢ়তা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন থাকবে না। কারণ আমি সাড়ে তিন বছর মাথা কামিয়ে থেকেছি।”

আরও পড়ুন: ‘ভারত বিরোধীতার দিন শেষ, এসব চলবে না!’ বালেন এদেশে আসার আগে বড় ঘোষণা নেপালের

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার বলে এসেছেন বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। তবে এমন বক্তব্য সত্ত্বেও তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সদস্যদের দলে নিয়েছে রাজ্য বিজেপি। তাছাড়াও তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে অনেকেরই যোগদান হয়েছে! ভবিষ্যতে যাতে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের দলে নেওয়া না হয় তা নিয়ে যথেষ্ট সতর্ক পদ্ম শিবির।

Leave a Comment