=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তিন কমিশনারের সর্বসম্মতিক্রমেই SIR, বদলানো হয়নি ফর্ম ৬! সুপ্রিম কোর্টে জানাল কমিশন

সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একাই নিয়েছিলেন, বাকি দুই কমিশনার সুখবীর সিং সুখু এবং বিবেক জোশির মতামত নেওয়া হয়নি, এমনটাই দাবি করা হয় ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে। সেই খবর প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন (Election Commission of India) এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলছে বিরোধীদের প্রতিবাদ। সিজেপির সাথে পথে নেমেছে ইন্ডি জোটের প্রত্যেকটি দল। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করে। অবশেষে নিজেদের অবস্থান জানাল ইসিআই।

এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত একা নেননি জ্ঞানেশ কুমার

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কার্য পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে পাল্টা হলফনামা দাখিল করেছে ইসিআই। নির্বাচন কমিশন আদালতে স্পষ্ট জানিয়েছে যে সম্পূর্ণ আবেদনটি শুধুমাত্র একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দায়ের করা। এর কোনও আইনি ভিত্তি নেই। কমিশন জানিয়েছে যে জুন ২০২৫, অক্টোবর ২০২৫ এবং মে ২০২৬-এ জারি করা তিনটি বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি তিনজন কমিশনার সর্বসম্মতিক্রমেই পাশ করেছেন।

এমনকি কমিশনের দাবি, কোনও ফাইল নিষ্পত্তির সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনারদের দ্বারা প্রকাশিত নথি বা তথ্য কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না। ফাইলগুলি প্রথমে একজন নির্বাচন কমিশনারের কাছে আসে। তারপর আরেকজনের কাছে যায় এবং সবশেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করা হয়। এমনকি জরুরি পরিস্থিতিতে ইলেকট্রনিক অনুমোদনের মাধ্যমেই ফাইল লিপিবদ্ধ করা হয়। যদি কোনও কর্মকর্তা ক্ষমতার বাইরে কোনও আদেশ জারি করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বজরংবলীর কৃপায় রকেটের গতিতে ছুটবে ভাগ্য! আজকের রাশিফল, ২৭ অক্টোবর

এদিকে ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য ব্যবহৃত ফর্ম ৬ নিয়ে বিতর্কের বিষয়েও কমিশন স্পষ্ট অবস্থান জানিয়েছে। ইসিআই-র তরফ থেকে জানানো হয়েছে যে ফর্ম ৬-এ কোনও সংশোধনী আনা হয়নি। কারণ, এটি সংশোধন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে। এসআইআর ঘোষণাপত্র একটি আলাদা নথি। অনলাইন পোর্টাল প্রদর্শিত বিষয়বস্তুকে ফর্ম ৬ এর পরিমার্জন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে এসআইআর প্রক্রিয়ার সময় যে সমস্ত ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়নি, তাঁদের শুনানিতে স্বশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

Leave a Comment