সহেলি মিত্র, কলকাতা: সময়ের আগেই তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অর্ণব পূর্বমধ্য এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া (Weather Today)। বজ্রবিদ্যুৎ সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়টি মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঘূর্ণিঝড় পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর ইয়ানামের কাছ দিয়ে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আঘাত হানতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুব হালকা বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
আরও পড়ুনঃ পেট্রোল ছাড়াই চলবে গাড়ি! বিরাট পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুব হালকা বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।