=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিটবে সংকট, ২০২৭ থেকেই ভারতীয় ডিজেলে চলবে বিশ্বের বহু দেশ!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্ববাজার ছেয়ে যেতে পারে ভারতীয় ডিজেলে (Indian Diesel)। রিপোর্ট বলছে, 2027 সাল থেকেই দেশের ডিজেল (Diesel) রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি, অন্যদিকে দেশের তেল শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে আগামী দিনে ভারতের ডিজেল রপ্তানি বাড়তে চলেছে।

ভারতীয় ডিজেল কিনবে বিশ্বের একাধিক দেশ!

এই মুহূর্তে সমুদ্রপথে ডিজেল রপ্তানির ক্ষেত্রে আমেরিকার পরেই নাম রয়েছে ভারতের। মধ্যপ্রাচ্যের সমস্যা এবং রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। এদিকে দিন দিন বাড়ছে ডিজেলের চাহিদা। এমতাবস্থায় ভারতীয় সংস্থাগুলির কাছে রপ্তানি বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে। তাছাড়াও ভারতে নতুন পরিশোধন কেন্দ্র চালু হওয়ার ফলে আগামী দিনে স্বাভাবিকভাবেই ডিজেল রপ্তানি বৃদ্ধি পাবে।

মঙ্গলবার এ প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলি একটি নতুন শোধনাগার নির্মাণ এবং বর্তমান কেন্দ্রগুলির সম্প্রসারণের মাধ্যমে তাদের ডিজেল উৎপাদন ক্ষমতা কমপক্ষে 16.5 মিলিয়ন টন বাড়াবে। গোয়ায় এক শিল্প সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরদীপ সিং পুরি একেবারে খোলাখুলি জানান, “আমরা শুধু আমাদের নিজেদের প্রয়োজনের জন্যই নয়, বরং গোটা বিশ্বের ডিজেল পরিশোধন করার জন্য এবং সরবরাহ করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে পৌঁছবো।”

জানা যাচ্ছে, 2027 সালে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং নুমালিগড় রিফাইনারির সম্প্রসারণের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে ডিজেল উৎপাদন ক্ষমতা অনেকটাই বাড়বে। আর সেটা হলে বিশ্বের একাধিক দেশে পৌঁছবে ভারতীয় ডিজেল। আর জ্বালানি রপ্তানির মধ্যে দিয়ে দেশের আয় অনেকটাই বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: কিচ্ছু কেনে না দিল্লি, অথচ ভারত থেকে আমদানি বাড়িয়ে রেকর্ড গড়ল পাকিস্তান!

উল্লেখ্য, এমনিতেও বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বড় ডিজেল রপ্তানিকারক দেশ। কেপলারের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ভারত রাশিয়াকে ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। শোধনাগার সম্প্রসারণ এবং নতুন শোধনাগার তৈরির মধ্যে দিয়ে তেল সংস্থাগুলির ডিজেল উৎপাদন বৃদ্ধি পেলে বিশ্ব বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।

Leave a Comment