বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে ইজরায়েলের পার্লামেন্টের নির্বাচন (Israel Election)। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী 4 নভেম্বর। তার আগে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট চমকে দিচ্ছে। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এগিয়ে থাকতে পারে বিরোধী জোট। ঠিক তারপরই সমীক্ষার রিপোর্টে এগিয়ে গেল বেঞ্জামিন নেতানিয়াহুর জোট। ইজরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের রিপোর্ট অনুযায়ী, আপাতত বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোট 52 আসনে এগিয়ে রয়েছে।
একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউই!
বুধফেরত সমীক্ষার রিপোর্ট বলছে, একদিকে যেমন 52 আসনে এগিয়ে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর জোট। অন্যদিকে 51টি আসন পেতে পারে প্রাক্তন সেনাপ্রধান সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট। এছাড়াও আরব লিস্ট পেতে পারে 19টি আসন। এক্ষেত্রে বলাই যায়, ইজরায়েলের পার্লামেন্টের 120 আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও পক্ষই।
বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েলের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে গেলে যেহেতু 61টি আসন প্রয়োজন, ফলে সরকার গড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনও জোটেরই। আরব দলগুলি যেহেতু নেতানিয়াহুর সম্পূর্ণ বিরোধী ফলে তাঁদের আসন বাড়লেও নেতানিয়াহুর পক্ষে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছনো প্রায় অসম্ভব। একইভাবে আরব দলগুলি বিরোধী জোটকে সমর্থন না করলে তারাও ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না।
আরও পড়ুন: এই এক কারণে শীঘ্রই টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হতে পারে বৈভব সূর্যবংশীকে
নেতানিয়াহুকে রাজনীতি ছাড়ার আহ্বান
ফলাফল ঘোষণা হতে এখনও অনেকটাই দেরি। তার আগে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই নিজের কার্যালয়ে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটের নেতা তথা ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট সকলকে ধৈর্য রাখার আবেদন জানান। একই সাথে জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার অনুরোধ করেন তিনি। এদিনই আইজেনকোট একেবারে স্পষ্ট করে বলেন, সরকার পরিবর্তন হবে! মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধেই ভোট দিয়েছেন। পাশাপাশি মানুষের অনাস্থা মেনে নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান আইজেনকোট।