বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের পথে হাঁটতে শুরু করেছে মালদ্বীপ (Maldives)! পশ্চিমের দেশের সাথে ঘনিষ্ঠতা বেশি হলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এমন আশঙ্কাতেই এবার মালদ্বীপের প্রেসিডেন্টকে সতর্ক করল সে দেশের বিরোধী শক্তি। তাঁদের বক্তব্য, অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশটির স্থিতিশীলতার ক্ষেত্রে বিপন্ন হতে না চাইলে ভারতের সাথে সম্পর্ক অটুট থাকা প্রয়োজন!
ভারতের সাথে বন্ধুত্ব খারাপ হচ্ছে মালদ্বীপের?
সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মইজ্জু। ইসলামাবাদে পৌঁছে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রশংসা করেছেন পাকিস্তানের! আর এই ঘটনার পর প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদ সহ অন্যান্য বিরোধী নেতারা যথেষ্ট আশঙ্কায় রয়েছেন। তাঁদের দাবি, পাকিস্তানের সাথে মালদ্বীপের ঘনিষ্ঠতা বেড়ে গেলে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে পারে।
তাছাড়াও বহু বিশেষজ্ঞ ইতিমধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্টকে সতর্ক করে জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বহুদিনের। ইসলামাবাদের কাছাকাছি চলে গেলে দুই দেশের উত্তেজনার মধ্যে পড়ে যেতে পারে মালদ্বীপও। যা দ্বীপ রাষ্ট্রটির নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
Maldives opposition leader Abdulla Shahid @abdulla_shahid says President Muizzu govt must give details of defence & maritime agreements signed with Pakistan to Parliamentary committees.
Points, President Muizzu have turned to New Delhi in emergencies. pic.twitter.com/IsDPJwgviM
— Sidhant Sibal (@sidhant) October 26, 2026
আরও পড়ুন: ইজরায়েলে ক্ষমতায় কে? ৫২ আসন পেতে পারে নেতানিয়াহু জোট, জানুন বিরোধীদের হাল
মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদ একেবারে খোলাখুলি জানিয়েছেন, যখন মালদ্বীপের মতো ছোট দেশ নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের সামনে যখন এত ঝুঁকি। ঠিক সেই সময় বিবেচনা না করে পাকিস্তান সফর করলেন প্রেসিডেন্ট মইজ্জু। আর এই পদক্ষেপের মধ্য দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে গেল মালদ্বীপ। ভারত যদি মনে করে তারা নিরাপত্তার সাথে আপস করে ফেলছে তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে মালদ্বীপ। সঞ্চয় করতে হতে পারে তিক্ত অভিজ্ঞতা।