=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার মধ্যরাত থেকেই। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অর্ণবের প্রভাবে হয়ে চলেছে প্রবল ঝড়বৃষ্টি। তবে বঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে আগামীকাল (Weather Tomorrow) বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজকের আবহাওয়া

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা গেলেও, আজ চার জেলায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হয়েই চলেছে। যদিও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কিন্তু বেলা বাড়তেই ফের রোদের দেখা মিলেছে। আগামীকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকেই আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে আকাশে। বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে তিলোত্তমাতেও আগামীকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বিকেল থেকে বদলে যাবে আবহাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টি হবে এলাকায় এলাকায়, ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নেওয়া যাক

আরও পড়ুন: পাত্রের বয়স ৪২, পাত্রী মাত্র ১৮! মুর্শিদাবাদে আজব বিয়ে ঘিরে তুমুল চর্চা স্থানীয়দের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ভারী বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে যানজটের সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment