=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হেরে গেলেন মেসি, বিশ্বের ‘সর্বকালের সেরা’ ব্যালন ডি’অরজয়ী হলেন রোনাল্ডো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি 2026 সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেন। অন্যদিকে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় 5 নম্বরে জায়গা পেতে হয়েছিল লিওনেল মেসিকে (Lionel Messi)। সে ক্ষেত্রে অবশ্য পেছনে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবার ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে সেরার নিরিখে মেসিকে হারালেন CR7। সবচেয়ে বেশি ভোট পেয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী নির্বাচিত হয়েছেন রোনাল্ডো।

মেসিকে টপকে ফের এক নম্বরে রোনাল্ডো

উয়েফা ও ফ্রান্স ফুটবলের তরফে একেবারে যৌথভাবে বোট নামক এক পুরস্কার চালু করা হয়েছে। বেস্ট অফ অল টাইম পুরস্কার মূলত আয়োজন করা হয় অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন এমন দশজন প্লেয়ারকে নিয়ে। এবার তাঁদের মধ্যেই ভোটাভুটির নিরিখে বেছে নেওয়া হয়েছে সেরা প্লেয়ারকে। আর সেটা হলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। সমর্থকদের ভোটে মেসিকে পেছনে ফেলে এক নম্বরে থাকার রোনাল্ডোর 2008 সিজনটি তালিকার শীর্ষে উঠে এসেছে।

জানিয়ে রাখি, 2008 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা। সেই জয়ের কারণেই তালিকার প্রথম স্থানে জায়গা পেয়েছেন তিনি। যদিও এরপর 2013, 2014, 2016 ও 2017 সালে রিয়াল মাদ্রিদের হয়ে এই বিশেষ পুরস্কার জিতেছিলেন তিনি। পাঁচ বার ব্যালন ডি’অর ঘরে তুলেই মেসিকে পেছনে ফেলে গোটা বিশ্বে বড় বার্তা দিলেন রোনাল্ডো।

অন্যদিকে, 2012 মরসুমে ব্যালন ডি’অর পুরস্কার জেতার জন্য দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে লিওনেল মেসিকে। যদিও আর্জেন্টাইন মহাতারকা মোট আটবার এই বিশেষ পুরস্কার জিতেছেন। হ্যাঁ, রোনাল্ডোর থেকেও তিনবার বেশি ব্যালন ডি’অর জিতে সমর্থকদের ভোটে তাঁর পেছনেই রয়েছেন লিও। বলে রাখি, এই ভোটে অংশ নেওয়ার জন্য প্রত্যেক সমর্থককে 1 ইউরো করে খরচ করতে হয়েছে। বুধবার রাতেই ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে শেষ হয় ভোটগ্রহণ।

আরও পড়ুন: খেলেছেন কাকার সাথে, কলকাতায় আসছেন সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি

প্রসঙ্গত, ব্যালন ডি’অরজয়ী সেরা প্লেয়ারদের তালিকায় রোনাল্ডো এবং লিওনেল মেসি ছাড়াও ছিলেন মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ, রোনাল্ডো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আলফ্রেডো দি স্তেফানো, কেভিন কিগানরা। অন্তত দুবার করে ব্যালন ডি’অর জিতেছেন, এমন প্লেয়ারদেরই রাখা হয়েছিল এই তালিকায়।

Leave a Comment