=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রয়েছে ১৩,০০০-র বেশি রান, ছাপিয়ে যাবেন বৈভবকেও! IPL এ পা রাখলেন খুদে কাশভী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটে নিজের পরিচিতি গড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে বুঝিয়েছেন তিনি ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর। তবে এবার বৈভবের বয়সেই উইমেন্স প্রিমিয়ার লিগে দল পেয়ে ইতিহাস গড়লেন এক কিশোরী। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে তান্ডব চালান তিনি। তাঁর রেকর্ড একেবারে চমকে দেওয়ার মতো। অনেকেই বলেন, বৈভবের মতোই ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠতে পারেন তিনি। কাশভী কান্দিকুপ্পা বা উমা কাশভীর (Uma Kashvi) সবচেয়ে বড় গুণ সে একজন দক্ষ অলরাউন্ডার।

ভারতীয় ক্রিকেটের নতুন নক্ষত্রকে চিনে রাখুন!

গতকাল অর্থাৎ বুধবার, উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়ার হিসেবে দল পেয়েছেন কাশভী। 10 লাখ টাকা খরচ করে মাত্র 15 বছর বয়সী এই অলরাউন্ডারকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। জানিয়ে রাখি, WPL এ দল পাওয়ার মধ্যে দিয়ে হরিয়ানার দিয়া যাদবের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এর আগে গতবার মাত্র 16 বছর বয়সে দিল্লিতে যোগ দিয়েছিলেন দিয়া। এবার মাত্র 15 বছর বয়সেই সেই কীর্তি গড়ে দেখালেন কাশভী।

বলা বাহুল্য, একজন ডানহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি দক্ষ অফ স্পিনার কাশভী। ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভাকে বিকশিত করেই শিরোনামে এসেছেন তিনি। কর্নাটকের স্থানীয় ক্রিকেটে 530টি ম্যাচ খেলে 24টি সেঞ্চুরি এবং 68টি হাফ সেঞ্চুরি করেছেন এই মহিলা ক্রিকেটার। সেই সূত্রেই ঘরোয়া বা স্থানীয় ক্রিকেট মিলিয়ে 13,000 এরও বেশি রান রয়েছে তাঁর।

এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মহিলা অনূর্ধ্ব-15 ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়ে 3টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ 516 রান করেছিলেন তিনি। এছাড়াও কর্ণাটকের অনূর্ধ্ব 15 দলকে নেতৃত্ব দেওয়ার সাথে সাথে মহারানী ট্রফিতে বেঙ্গালুরু ব্লাস্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে উইমেনস অনূর্ধ্ব-19 টি-টোয়েন্টি ট্রফি জয় থেকে শুরু করে অনূর্ধ্ব 19 ওয়ানডে ট্রফিতে অংশ নিয়ে সেমিফাইনালে পৌঁছানোর কৃতিত্বও। এছাড়াও কর্ণাটক উইমেন্স লিগে ফাইনাল জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

আরও পড়ুন: সিরিজের অংশই নন, চতুর্থ ম্যাচের আগে T20 দলের সাথে কেন অনুশীলন করলেন গিল?

প্রসঙ্গত, চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের হয়ে ব্যাট এবং বল হাতে অবদান রেখেছিলেন তিনি। সেই সূত্রেই এর আগে বেশ কয়েকবার শিরোনামে এসেছেন এই খেলোয়াড়। তবে এবার উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁকে বেছে নিয়েছে দিল্লি। আসন্ন সিজনে সেই দলের হয়েই মাঠে নামবেন তিনি। গড়বেন একের পর এক রেকর্ড। সে ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে বৈভব সূর্যবংশীকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে কাশভীর হাতে।

Leave a Comment