=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরও বাড়ছে বার্ধক্য ভাতা, এবার কত হবে? বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকার যেখানে বার্ধক্য (Old Age Pension) এবং বিধবা ভাতা বাবদ ১০০০ টাকা করে অর্থ সহায়তা দিত, সেখানে বিজেপি সরকার আসা মাত্রই তা বাড়িয়ে ১৫০০ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে উপভোক্তাদের এই অর্থ সহায়তা প্রদান করে বাড়তি ভাতার শুভ সূচনা করেন। তবে রাজ্য সরকার আগেই ইঙ্গিত দিয়েছিল যে এই প্রকল্পে ১৫০০ টাকার পর ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। শনিবার এ বিষয়ে আরও বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রবীণ বা বয়স্ক নাগরিকদের জন্য শনিবার মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন। প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই ভাতার অঙ্ক আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। আগামী বাজেটে আর্থিক বরাদ্দ বাড়লে সেই বর্ধিত টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই অঙ্ক বেড়ে ২০০০ টাকা হবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু রাজনৈতিক মহলের অনুমান, ১৫০০ থেকে সরাসরি ২০০০ করা হতে পারে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, আগের সরকার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা বাবদ দেওয়া হত ১০০০ টাকা করে সহায়তা। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের অটোমেটিক ৬০ বছরের পর বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত করা হত। এখন নতুন সরকার দিচ্ছে অন্নপূর্ণা যোজনা, যেখানে প্রতি মাসে মিলছে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা। পাশাপাশি বার্ধক্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। আর এবার তা আরও বাড়িয়ে ২০০০ করার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: “অসম্পূর্ণ SIR” ভোটার তালিকা থেকে আরও নাম বাদ যেত বলে আশাবাদী শমীক

উল্লেখ্য, যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তাদের জন্য ডিসেম্বর মাসে সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সেক্ষেত্রে ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে প্রতিটি ব্লক এবং পৌরসভায় টানা ৩ দিন সেবা সেতু ক্যাম্প বসবে। সেই ক্যাম্প থেকেই সরাসরি বার্ধক্য ভাতার আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে জমা দিতে হবে। প্রাথমিক যোগ্যতার তথ্য যাচাইয়ের পর আবেদনকারীর নাম অনুমোদন করা হবে। তার পরের মাস থেকে মিলবে ১৫০০ করে ভাতা।

Leave a Comment