=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“অসম্পূর্ণ SIR” ভোটার তালিকা থেকে আরও নাম বাদ যেত বলে আশাবাদী শমীক

আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যে বিতর্ক অব্যাহত। এই প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং সাধারণ মানুষের হয়রানি নিয়েও নানা অভিযোগ সামনে এসেছে। এরই মধ্যে আগুনে ঘি ঢালল বিজেপির (Bhartiya Janata Party) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বিতর্কিত মন্তব্য। তাঁর দাবি, বাংলায় (West Bengal) আগের SIR (Special Intensive Revision) প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই তাঁর কথায়, “আমি দলের তরফে বলতে চাই, নতুন করে পশ্চিমবঙ্গে SIR হওয়ার প্রয়োজন রয়েছে।”

কী বলছেন শমীক ভট্টাচার্য?

বিজেপির দীর্ঘদিনের নেতা শমীক ভট্টাচার্য বর্তমানে দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। পাশাপাশি তিনি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। দলের সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নিয়মিত বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। SIR প্রসঙ্গে তাঁর বক্তব্য অনুযায়ী, আগেরবার ভোটার তালিকা সংশোধনের সময় একাধিক বাধার মুখে পড়তে হয়েছিল কর্মীদের। তাঁর অভিযোগ, সরকারি আধিকারিক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিজেপির বুথ স্তরের প্রতিনিধিরাও হেনস্থার শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই নতুন করে SIR করার দাবি জানিয়েছেন তিনি।

শমীকের কথায়, “যেভাবে ২০-২৫ লক্ষের বেশি স্বাস্থ্যসাথীর জাল কার্ড চিহ্নিত হয়েছে, আজ যদি SIR-এ আমাদের কর্মীদের বাধা না দেওয়া হতো, বিডিওর উপর আক্রমণ না করা হতো, অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার কেড়ে না নেওয়া হতো, আশা কর্মীর স্বামীর উপর যদি গুলি না চালানো হতো, বিজেপির প্রত্যেক কর্মীর কাছ থেকে BLA-2-দের ফর্ম ছিনিয়ে আগুন না লাগিয়ে দেওয়া হতো, আরও ভোটার তালিকা থেকে নাম বাদ যেত। এই এসআইআর অসম্পূর্ণ এসআইআর।”

আগের SIR প্রক্রিয়ায় যে সমস্ত বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছিল, সেগুলিকেই নিজের দাবির পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, প্রক্রিয়াটি বাধাহীনভাবে সম্পন্ন হলে ভোটার তালিকা থেকে আরও অনেক নাম বাদ দেওয়া সম্ভব হত। শুধু SIR নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আন্দোলন নিয়েও মুখ খুলেছেন শমীক। তাঁর কথায়, “বাংলায় তো জ্ঞানেশ কুমারের পুজো হচ্ছে।” গত ৭০ বছরে এমন রক্তপাতহীন ও সংঘর্ষহীন নির্বাচন বাংলা দেখেনি বলেও দাবি করেন তিনি। জ্ঞানেশ কুমারকে পদ্মশ্রী নয়, পদ্মভূষণ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন: মাসের প্রথমে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

এদিকে, SIR-এ ঠিক কতজনের নাম বাদ পড়েছে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শমীক ভট্টাচার্যের দাবি, বাংলায় SIR চলাকালীন প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। পাশাপাশি ২০ লক্ষের বেশি জাল স্বাস্থ্যসাথী কার্ড চিহ্নিত হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, এই সংশোধন প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের হয়রানি এবং বিভিন্ন স্তরে কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে আরও একবার SIR প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটানোর পক্ষেই মতামত দিলেন শমীক।

Leave a Comment