=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নন্দীগ্রাম থেকে সরাসরি মায়াপুর ইসকন মন্দির যাওয়ার বাস, রইল রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: সারাবছর ধরেই শ্রীচৈতন্যদেবের স্মৃতি বিজড়িত মায়াপুরের ইসকন মন্দিরে আসেন লক্ষ লক্ষ দর্শনার্থী। রেলপথের পাশাপাশি সড়কপথেও এই তীর্থক্ষেত্রে পৌঁছানোর একাধিক বিকল্প রয়েছে। যেমন, নন্দীগ্রাম থেকে মায়াপুর যাওয়ার জন্য চালু রয়েছে ওম শক্তি (OM SHAKTI) বাস পরিষেবাটি (Nandigram Mayapur Bus)। এটি নন্দীগ্রাম থেকে মায়াপুর ইসকন যাওয়ার একমাত্র সরাসরি বাস। বাসটি নন্দীগ্রাম, ডানলপ, কৃষ্ণনগর হয়ে মায়াপুর পর্যন্ত যাতায়াত করে এই বাস। আসুন তাহলে এই বাসটির রুট, যাওয়া ও ফেরার সময়সূচির এবং অগ্রিম সিট বুকিংয়ের বিবরণ জেনে নেওয়া যাক।

নন্দীগ্রাম থেকে মায়াপুর ইসকন মন্দির যাওয়ার বাসের রুট ও সময়সূচি

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ওম শক্তি বাসটি নিম্নলিখিত স্থানগুলি হয়ে শ্রী মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছায় –

টেঙ্গুয়া – চণ্ডীপুর – নন্দকুমার – মেচেদা – কোলাঘাট – কোনা এক্সপ্রেসওয়ে – দক্ষিণেশ্বর – ডানলপ – এয়ারপোর্ট – বারাসাত – জাগুলি – চাকদা – রানাঘাট – ফুলিয়া – শান্তিপুর বাইপাস – কৃষ্ণনগর – বাহাদুরপুর – মায়াপুর মোড় – চৌগাছা – শোনডাঙ্গা – বামনপুকুর – শ্রী শ্রী মায়াপুর ইসকন মন্দির।

মায়াপুরের উদ্দেশে বাসটি ভোরে নন্দীগ্রাম থেকে যাত্রা শুরু করে। এটি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে ছাড়ে সকালে ৫:১০-এ। আর নন্দকুমার হাইরোড থেকে ছাড়ে সকাল ৬:০০ টায়। আবার ফেরার সময় বাসটি মায়াপুর ভামসি ভবন থেকে ছাড়ে দুপুর ২:৩০-এ এবং কৃষ্ণনগর হাইরোড থেকে ছাড়ে দুপুর ৩:০০-এ। 

আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু কাঁটাখালি থেকে দুর্গাপুর SBSTC বাস, জানুন রুট ও সময়সূচি

অগ্রিম সিট বুকিংয়ের এবং পরিষেবা সংক্রান্ত তথ্য জানার জন্য যাত্রীরা 9735330706 / 8116700996 নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। নন্দীগ্রাম থেকে মায়াপুর ইসকন মন্দিরে উদ্দেশ্যে যাত্রা কিংবা মায়াপুর থেকে নন্দীগ্রাম ফেরার পরিকল্পনা থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করে আগে থেকে আসন বুক করে রাখা সুবিধাজনক হবে।

Leave a Comment