=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাম মন্দির থেকে চুরি হওয়া টাকা কোথায় গেছিল? সুপ্রিম কোর্টকে জানাল যোগী সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir) ভক্তদের অনুদানের টাকা চুরির অভিযোগ ঘিরে এবার বড় তথ্য সামনে এলো। চুরির অর্থ কোথায় গিয়েছে তা নিয়েই সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন তথ্য দিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এদিন দেশের শীর্ষ আদালতে উত্তর প্রদেশ সরকার জানায়, মন্দিরের অনুদানের অর্থ গোনার সময়ই কারচুপি হয়েছিল। পাশাপাশি আজ সরকারপক্ষের সলিসিটার জেনারেল তুষার মেহতা একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, চুরি যাওয়া অর্থের একটা অংশ দিয়ে সম্পত্তি কেনা হয়েছে। কিছু অর্থ জমা রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে।

চুরি যাওয়া অর্থ নিয়ে সুপ্রিম কোর্টে তথ্য দিল উত্তরপ্রদেশ সরকার।

সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিশেষ তদন্তকারী দল বা SIT এই ঘটনার তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছেন। এমনকি তাঁদের আয়ের সাথে সম্পত্তি ক্রয়ের খরচের অসংগতি ধরা পড়েছে।

শুধু তাই নয়, আদালতকে তুষার মেহতা এও জানান, তদন্ত চলাকালীন তদন্তকারীরা মোট 105 বার অননুমোদিতভাবে টাকা সরানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আদালতে তুষার মেহতা একেবারে স্পষ্ট করে জানান, “চুরি যাওয়া অর্থ দিয়ে অভিযুক্তদের মধ্যে কেউ কেউ সম্পত্তি কিনে ফেলেছে, বাকিরা ওই চুরির অর্থ ব্যাঙ্কে জমিয়ে রেখেছে।” উত্তরপ্রদেশ সরকারের এমন বক্তব্যের পর প্রধান বিচারপতির বেঞ্চ অনুদান চুরির ঘটনায় স্বাধীন তদন্তের দাবিতে আবেদনকারীদের রাম মন্দিরের আর্থিক তদ্রূপের মামলায় অযোধ্যার স্থানীয় আদালতকে সহযোগিতার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: চাকরি নিয়ে বাড়ছে উদ্বেগ, শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য

প্রসঙ্গত, এই ঘটনায় মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে তদন্তে সমস্ত রকমের সিসিটিভি ফুটেজ, ব্যাঙ্কের নথি ও যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ, প্রথমদিকে রাম মন্দিরের অনুদানের অর্থ চুরি করে নিজেদের কাছেই রেখেছিলেন অভিযুক্তরা। এদিকে আদালতে এদিন সরকারের তরফ থেকে চার্জশিট জমা দেওয়ার কথা জানানোর পরই এই ঘটনায় দায়ের হওয়া একাধিক আবেদনের নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে আবেদনকারীরা CBI তদন্তের দাবি জানিয়েছিলেন, তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আপাতত নিম্ন আদালতে এই মামলার বিচার চলবে।

Leave a Comment