=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ওমান উপকূলে ফের ভারতের জাহাজে হামলা, ১ ভারতীয় নাবিকের প্রাণ নিল অজ্ঞাত শত্রু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের প্রাণ গেল আরও এক ভারতীয়র (Indian Sailor)। ওমান উপকূলের (Gulf of Oman) কাছে ভারতের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ওই ভারতীয়র মৃত্যু হলেও বাকি 13 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্ট গার্ড। মঙ্গলবার, এই খবর জানান ভারতের জাহাজ ও বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হরমুজ প্রণালী থেকে শুরু করে ওমান উপকূল সংলগ্ন এলাকায় বারবার ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন নয়া দিল্লি।

মৃত নাবিকের নাম, পরিচয় প্রকাশ করল কেন্দ্র

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার ওমান উপকূলের কাছে সমুদ্রপথে MSV AL JUSUFI নামক ভারতের পতাকা লাগানো একটি জাহাজে ভয়াবহ হামলা চালায় ড্রোনের মতো দেখতে এক উড়ন্ত বস্তু। সেই সময় জাহাজটিতে 14 জন ভারতীয় নাবিক ছিলেন। হামলায় গুরুতরভাবে আহত হন এক ভারতীয় নাবিক। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ওই নাবিকের নাম এবং পরিচয় প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, মৃত ভারতীয় নাবিকের নাম গন্ধর নাহিম আজিজ। তিনি গুজরাতের বাসিন্দা ছিলেন। তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন জাহাজে উপস্থিত অন্যান্য সহকর্মীরা। তবে শেষ রক্ষা হয়নি। এই ঘটনার পর তড়িঘড়ি বাকি 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে ওমান কোস্ট গার্ড। সূত্রের খবর, ইতিমধ্যেই ওমানের উপকূলরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে ভারতীয় নাবিকদের খোঁজখবর নিয়েছে নয়া দিল্লি।

আরও পড়ুন: তোলাবাজি নিয়ে ডেবরায় চরমে বিজেপির গোষ্ঠীকোন্দল, বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই

জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদে দ্রুত দেশে ফেরাতে তৎপর নরেন্দ্র মোদি সরকার। এছাড়াও মৃত ভারতীয় নাবিকের দেহ দেশে ফিরিয়ে আনতে ওমানের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে ভারতীয় জাহাজমন্ত্রক। মূলত মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওমানের প্রশাসনের সাথে সমন্বয় করে ভারতীয় নাবিকদের ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে ঠিক কোন কারণে ভারতীয় জাহাজের উপর এমন ভয়াবহ হামলা চালানো হল তা স্পষ্ট নয়। তবে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে নয়া দিল্লি।

Leave a Comment