=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেশনে ৫০ কেজি চালের সঙ্গে ৫০০০ টাকা, দীপাবলির উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর আগেই চা বাগানের শ্রমিকদের অতিরিক্ত রেশন এবং ৫০০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৩৫ কেজির জায়গায় তারা পাবেন ৫০ কেজি করে চাল এবং অর্থ সহায়তা। তবে দুর্গাপুজোয় সেই সুবিধা না মিললেও এবার দীপাবলির আগে বড় ঘোষণা করলেন শুভেন্দু। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে চা বাগানের শ্রমিকদের বিশেষ উপহার দিয়েছেন তিনি।

চা বাগান শ্রমিকদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলের আমলে গাফিলতির অভাবে বন্ধ হয়েছে একাধিক চা বাগান। যার ফলে কর্মসংস্থান হারিয়েছেন লক্ষ লক্ষ চা বাগান শ্রমিক। তাঁদের জন্যই বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগে তিনি জানিয়েছিলেন, রাজ্যে বর্তমানে ২১টি চা বাগান বন্ধ রয়েছে। এই বাগানগুলির শ্রমিক পরিবারগুলি এতদিন মাসে ৩৫ কেজি করে চাল পেতেন। তবে পুজোর আগে তাঁদের জন্য অতিরিক্ত চাল এবং নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট শ্রমিকের বয়স ৬০ পেরিয়ে গেলে তাঁর পরিবার এই সুবিধা পাবে না।

যদিও দুর্গাপুজোয় রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের এই অতিরিক্ত চাল এবং অর্থ সহায়তা দেওয়া হয়নি। কিন্তু দীপাবলির আগেই করা হল বড় ঘোষণা। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানিয়েছেন, ৩৫ কেজির বদলে ৫০ কেজি চাল পাবেন চা বাগানের শ্রমিকরা। সঙ্গে ৫০০০ টাকাও মিলবে। এবার থেকে যাতে রেশনে ৫০ কেজি চাল দেওয়া যায়, সেই সম্পর্কে সরকার ভাবনাচিন্তা করছে বলেই জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন: অন্যের স্ত্রীর সঙ্গে স্কুটিতে ঘোরাঘুরি, ‘বউটা কার?’ প্রশ্ন করেই হাবড়ার তৃণমূল নেতাকে চড়

মুখ্যমন্ত্রী আরও জানান, পরিকল্পনা চূড়ান্ত হলে শীঘ্রই রেশনে সুবিধাভোগীরা বাড়তি চাল পাবেন। এছাড়া বন্ধ চা বাগানগুলি চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রমমন্ত্রী অর্জুন সিংকে তিনি বলেছেন, “আপনাকেই বন্ধ সমস্ত চা বাগান খুলতে হবে। সব মুখ্যমন্ত্রী করলে হবে না।” পাশাপাশি শ্রমিকদের জব কার্ড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিক যোজনার আওতায় সমস্ত উপভোক্তাদের আনা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে এদিন।

Leave a Comment