=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিঘার সমুদ্র সৈকতে হকারদের বসায় নিষেধাজ্ঞা, আজ থেকে জারি নয়া নিয়ম

সহেলি মিত্র, কলকাতা: দিঘা (Digha) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সেখানে গিয়ে ব্যাগভর্তি শপিং করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। প্রশাসনের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, দিঘার সমুদ্র সৈকতে আর হকাররা (Hawker) বসতে পারবেন না। আজ ৩ নভেম্বর, মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে খবর।

দিঘার সমুদ্র সৈকতে হকার নিষিদ্ধ!

মূলত পরিবেশ এবং পর্যটকদের কথা চিন্তা করে দিঘাকে আরও পর্যটক বান্ধব করতে উদ্যোগী প্রশাসন। দিঘা মানেই হল সমুদ্রপ্রেমীদের কাছে একটা ইমোশন। হাতে দুদিনের ছুটি থাকলেই অসংখ্য মানুষ এই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে পাড়ি জমান। খাওয়া দাওয়া, শপিং, হই হুল্লোড় সবই মনের সুখে করা যায়। যদিও আগামী দিনে দিঘা ভ্রমণ একটু আলাদা হতে চলেছে সকলের কাছে। আর সমুদ্র সৈকতে হকারদের হরেক রকম জিনিস বিক্রি করতে দেখা যাবে না। এর কারণ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ মেমারীতে তৈরি হবে ৭টি রেল আন্ডারপাস, কোথায় কোথায়? প্রকাশ্যে এল লিস্ট

আজ থেকে আর দিঘার সমুদ্র সৈকতে ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের তরফে। এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক এবং দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের (Digha Shankarpur Hoteliers Association) সদস্যরা।

কড়া পদক্ষেপ প্রশাসনের

শপিং-এর আনন্দ থাকলেও বহু পর্যটক অভিযোগ করছিলেন যে সমুদ্রের ধারে হাঁটাচলা করার জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে দোকান নিয়ে নিত্য ঝামেলাও থাকত স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। ফলে সব দিক বিচার বিবেচনা করে সোমবার রাত থেকেই মাইকিং শুরু করে প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার থেকে দিঘার সমুদ্র সৈকতে কোনও হকারকে বসতে দেওয়া হবে না।

এই বিষয়ে বড় মন্তব্য করেছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক। তিনি জানিয়েছেন, ‘দিনে দিনে দিঘায় পর্যটকদের ভিড় বাড়ছে। সি বিচ দিয়ে চলাফেলা করতে অসুবিধার অভিযোগ করে আসছিলেন পর্যটকরা। সামনে আরও ভিড় বাড়বে। তাই পর্যটিকরা যাতে স্বাচ্ছন্দ্যে সমুদ্র সৈকতে চলাফেরা করতে পারে তার জন্য এই উদ্যোগ।’

Leave a Comment