=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“মন্দিরের ভিতরে পুরোহিতরা ধর্ষণকাণ্ডে জড়িত!” বিতর্কিত মন্তব্যের জেরে কাঠগড়ায় নেহা বোরা

সৌভিক মুখার্জী, কলকাতা: অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরার (Neha Bora) একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওটিকে হাতিয়ার করেই লোকসভার বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, কংগ্রেস হিন্দুদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। পাশাপশি ভোট ব্যাংকের রাজনীতি করছে।

নেহা বোরার ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ওই ভিডিওতে নেহা বোরাকে বলতে শোনা গিয়েছে, দেশের তথাকথিত ব্রাহ্মণবাদী ব্যবস্থা থেকে নারীদের সুরক্ষার প্রয়োজন। তাঁর বক্তব্য, “এই ব্যবস্থার কারণেই খোদ ব্রাহ্মণ নারীরা আজ অসুরক্ষিত। তাঁদের ধর্ষণ হচ্ছে। এমনকি মন্দিরের ভেতরে পুরোহিতরাও ধর্ষণকাণ্ডে জড়াচ্ছেন। উন্নাও আর কাঠুয়ার মতো ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন তিনি। যদিও ওই ভিডিওর সত্যতা আমাদের ইন্ডিয়া হুডের তরফ থেকে যাচাই করা হয়নি।

ওই ভিডিওটি ভাইরাল হতেই বিজেপির জাতীয় মুখপত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি নেহা বোরাকে রাহুল গান্ধীর ‘পোস্টার গার্ল’ বলে অভিহিত করেন এবং বলেন, “নেহা হিন্দুদের প্রতি তাঁর তীব্র ঘৃণা প্রকাশ করছেন। তিনি আসলে রাহুল গান্ধীর থেকেই অনুপ্রাণিত, যিনি এর আগে বলেছিলেন যে মন্দিরে গিয়ে মেয়েরা শ্লীলতাহানির শিকার হয়।” ভান্ডারির আরও অভিযোগ, কংগ্রেস শুধুমাত্র তার ভোট ব্যাংককেই ভালোবাসে এবং তাদের এই মানসিকতা ভারতের ঐক্যের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক।

আরও পড়ুন: “আমাদের আরশোলায় পরিণত করেছে” সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ‘রেগে লাল’ সিজেপির নেতা

যদিও এর আগে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নেহা বোরা আরও একটি ভিডিওর কারণে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে শুভেচ্ছা জানাতে এবং ভারতের বিক্ষোভগুলির সঙ্গে তুলনা করতে দেখা যায়। সেই সময়ও বিজেপির অভিযোগ ছিল, নেহা বোরা ভারতের গণতন্ত্রের কাঠামো ক্ষতি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান এবং এর পেছনে কংগ্রেসের হাত রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনগুলিতে নেহা বোরাকে কংগ্রেসের প্রথম সারির ঘনিষ্ঠ নেতা হিসেবেই দেখা যাচ্ছে। কংগ্রেসের মদতেই তিনি এই সমস্ত কাজ করছেন বলে অভিযোগ শাসক দলের।

Leave a Comment