বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (2026 US elections) বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! প্রতিনিধি পরিষদের পর এবার আমেরিকার আইনসভার উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। 100 আসনের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে ধাক্কা দিয়ে 51টি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছে ডেমোক্রেটরা। আর তাতেই ট্রাম্পের ভাগ্যাকাশে দেখা দিয়েছে অন্ধকার!
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে চাপে ডোনাল্ড ট্রাম্প!
দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার আইনসভার উচ্চকক্ষ সিনেটের 35 আসনের মধ্যে 25টি আসনে ভোট গণনা শেষ হওয়ার পর ডেমোক্র্যাটরা অতিরিক্ত 6টি আসন ছিনিয়ে নিয়ে 51টি আসনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে 6টি আসন হারিয়ে বর্তমানে রিপাবলিকানদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 39 এ। আর এর ফলে বলাই যায় আমেরিকার আইনসভার উচ্চকক্ষে ট্রাম্পের রিপাবলিকান পার্টির আধিপত্যের অবসান ঘটল!
বলাই বাহুল্য, সিনেটের নির্বাচনের পাশাপাশি আমেরিকার নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনেও এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। এই মুহূর্তে 435টি আসনের মধ্যে 298টি আসনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এরমধ্যে 181টি আসনই গিয়েছে ডেমোক্রেটিক পার্টির দখলে। অন্যদিকে 108টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 218টি আসন। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, খুব সহজেই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে ডেমোক্র্যাটরা।
আরও পড়ুন: ভারতীয় দলকে অপমান! রুমের জন্য ৪ ঘন্টা বাইরে অপেক্ষা করাল বাংলাদেশ
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং একগুঁয়ে মনোভাব প্রভাব ফেলেছে আমেরিকার সাধারণ জনগণের মনে! তাছাড়াও জ্বালানি থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে মূল্যবৃদ্ধি চাপ বাড়িয়েছে মার্কিন জনতার পকেটে। ঠিক সে কারণেই মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ড্যামেজ কন্ট্রোলের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে বোধহয় আর কাজ হল না। মার্কিন আইনসভার দুই কক্ষেই ডেমোক্রেটিক পার্টির এই সাফল্য ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনে বড়সড় ধাক্কা সে কথা বলাই যায়!