=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা, মধ্যবিত্তদের স্বস্তি দিল RBI 

আনিষা চৌধুরী, কলকাতা: বিদেশি মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে রফতানি ও আমদানির নিয়মে (Service Export-Import Rules) বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এতদিন বিদেশে পরিষেবা রফতানি বা আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট ঘোষণা ও রিপোর্টিং সংক্রান্ত নিয়ম মেনে চলতে হত। এবার সেই প্রক্রিয়া সহজ করতে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (FEMA) বিধিতে সংশোধন আনল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলস্বরূপ বিশেষ করে ছোট পরিষেবা রফতানিকারক ও আমদানিকারকদের প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে।

কী জানাল কেন্দ্রীয় ব্যাঙ্ক?

নতুন নিয়মে পরিষেবা রফতানির ক্ষেত্রে এক্সপোর্ট ডিক্লারেশন ফর্ম (Export Declaration Form) জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, ভারতে বসবাসকারী কোনও ব্যক্তি বিদেশে পরিষেবা দিয়ে তার পারিশ্রমিক পাওয়ার জন্য অনুমোদিত ডিলার ব্যাঙ্ককে প্রয়োজনীয় তথ্য দিলেই তাঁকে EDF জমা দিয়েছেন বলে গণ্য করা হবে। অন্যদিকে, ব্যক্তিগত রফতানিকারক ছাড়া অন্যান্য রফতানিকারকদের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিষেবার জন্য বিদেশ থেকে আসা অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকা বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রার বেশি হওয়া চলবে না।

পরিষেবা আমদানির ক্ষেত্রেও রিপোর্টিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইমপোর্ট ডেটা প্রসেসিং অ্যান্ড মনিটরিং সিস্টেম (Import Data Processing and Monitoring System)-এর অধীনে ব্যাঙ্কগুলির তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা এবার নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, দুটি শর্ত পূরণ হলে তবেই অনুমোদিত ডিলার ব্যাঙ্ককে IDPMS-এ তথ্য নথিভুক্ত করতে হবে।

  • আমদানিকারক কোনও ব্যক্তি (Resident Individual) হবেন না।
  • সংশ্লিষ্ট পরিষেবার ইনভয়েস বা চুক্তির মূল্য ১০ লক্ষ টাকা বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রার বেশি হতে হবে।

এই দুই শর্ত পূরণ হলে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাঙ্ককে IDPMS-এ তা নথিভুক্ত করতে হবে। ফলে ভারতে বসবাসকারী ব্যক্তিদের পরিষেবা আমদানির ক্ষেত্রে এই নির্দিষ্ট রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা থাকছে না। একইভাবে, অন্য আমদানিকারকদের ১০ লক্ষ টাকা বা তার কম মূল্যের পরিষেবা আমদানির ক্ষেত্রেও এই রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।

আরও পড়ুন: রাজ্যে ফের ৭১৯০ শূন্যপদে চাকরি, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

RBI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর এই সংশোধিত নিয়ম জারি করা হয়েছে, যা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর বলে ধরা হবে। পরিষেবা রফতানি ও আমদানির ক্ষেত্রে এই নতুন নিয়ম চালুর ফলে ছোট অঙ্কের আন্তর্জাতিক লেনদেনে কাগজপত্র তৈরি এবং তথ্য জমা দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারীরা এর ফলে উপকৃত হবেন।

Leave a Comment