=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘জাকির নায়েককে ফেরত পাবে না ভারত!’ ঘোষণা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে শোনা গিয়েছিল ইসলামিক বক্তা তথা ধর্ম প্রচারক জাকির নায়েককে (Zakir Naik) ভারতে ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে মালয়েশিয়া (Malaysia)। তবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতের বন্ধু দেশটি! মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল খুব পরিষ্কারভাবে জানালেন, জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার কোনও প্রতিশ্রুতি তারা দেননি। একই সাথে সংসদে লিখিত জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার!

কেন জাকির নায়েককে ভারতে পাঠাবে না মালয়েশিয়া?

নিউ স্ট্রেইটস টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, 2010 সালের প্রত্যর্পণ 6 নম্বর অনুচ্ছেদ এবং 1992 সালের প্রত্যর্পণ আইন বিবেচনা করেই জাকির নায়েককে ভারতে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া! একই সাথে তিনি এও স্পষ্ট করে জানিয়ে দেন, ভারতের তরফে নাকি মালয়েশিয়া নতুন করে কোনও প্রত্যাপর্ণের আবেদন আবেদন পায়নি।

এদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 2018 সালের 19 জানুয়ারি প্রথমবারের মতো জাকির নায়েককে ফেরানোর জন্য আবেদন জানিয়েছিল ভারত। এরপর 2020 সালের 29 মে, নাকি নির্দিষ্ট চিঠির মাধ্যমে মালয়েশিয়াকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায় নয়া দিল্লি। এদিকে গত সেপ্টেম্বর মাসে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আরও পড়ুন: বাড়বে বেতন, পাকা চাকরি! অগ্নিবীরদের বড় উপহার কেন্দ্রের

প্রধানমন্ত্রী মোদির সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরেই বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাকি আশ্বস্ত করেছেন জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে মালয়েশিয়া! জানা গিয়েছিল, বিদ্বেষমূলক বক্তব্য এবং অর্থপাচারের অভিযোগে জাকির নায়েককে ফেরত চাইছে ভারত। তবে এবার কি একেবারে নিজেদের অবস্থান থেকে সরে এল মালয়েশিয়া! তবে ঠিক কোন কারণে জাকিরকে ফেরানো হবে না তা স্পষ্ট করেনি দেশটি।

Leave a Comment