প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর শীতের মাস হলেও এখনও হালকা মাঝারি বৃষ্টি হয়েই চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমতাবস্থায় কালীপুজোর (Kali Puja 2026 Weather) সময় আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। শোনা যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও কি থাকবে একই হাল? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
আজকের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছিল যে, আজ থেকে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। কয়েকটি জেলায় আবার বজ্রপাতও হয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৮ নভেম্বর রবিবার অর্থাৎ কালীপুজোর দিন পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সপ্তাহান্ত থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এমনকি পশ্চিমের জেলাগুলিতেও সকাল সন্ধ্যা শীতের পরশ বেশ বোঝা যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘স্কুল যাওয়ার রাস্তা চাই’ প্রতিবাদে বাঁকুড়ার খুদে পড়ুয়াদের
কলকাতায় আগামীকালের আবহাওয়া
পূর্বাভাস মতো ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব পড়েনি কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। কিন্তু হালকা বৃষ্টি হয়েছে একাধিক এলাকায়। তবে আগামীকাল থেকে কলকাতায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও শোনা যাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। যার জেরে কালীপুজোর পর থেকে হতে পারে বৃষ্টি। আবার ১২ নভেম্বর অর্থাৎ, বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস । তখন থেকেই হয়তো ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও উত্তরবঙ্গেও আপাতত মোটের উপর থাকবে শুষ্ক আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আশা করা যাচ্ছে সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।