=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাইক, স্কুটার কিনতে আরও বেশি অগ্রিম টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা! নির্দেশিকা নবান্নর

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Employees) জন্য বড় সুখবর। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে মোটর সাইকেল, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য অগ্রিম অর্থের সীমা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি জারি করা একটি সরকারি মেমোরেন্ডামের মাধ্যমে এই নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে সরকারি কর্মীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে যানবাহন কেনার জন্য আরও বেশি অগ্রিম অর্থ পাওয়ার সুযোগ পাবেন।

সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

এই নির্দেশিকায় (Government of West Bengal) অগ্রিম অর্থের পরিমাণ, কর্মীদের যোগ্যতা এবং টাকা ফেরত দেওয়ার নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠছে, কোন কর্মীরা অগ্রিম অর্থ পাবেন? সরকারি নির্দেশিকা অনুযায়ী, যেসব কর্মচারীর বেসিক পে ২৫,৭০০ টাকা বা তার বেশি এবং যারা ROPA-2019 অথবা তার পরবর্তী বেতন কাঠামোর আওতায় রয়েছেন, তাঁরা এই অগ্রিমের জন্য যোগ্য হবেন।

মোটর সাইকেল, স্কুটার ও মোপেড কেনার অগ্রিম

১,২০,০০০ টাকা, ৫ মাসের বেসিক পে ও সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক ক্রয়মূল্য। দ্বিতীয় অগ্রিমের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৯০,০০০ টাকা অথবা সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক ক্রয়মূল্য। ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক টু-হুইলারের জন্য অগ্রিম হবে ১,৫০,০০০ টাকা, ৬ মাসের বেসিক পে অথবা সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক ক্রয়মূল্য। দ্বিতীয় অগ্রিমের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৯০,০০০ টাকা অথবা সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক ক্রয়মূল্য, যেটি কম।

আরও পড়ুন: বকেয়া DA মামলায় কড়া হাইকোর্ট, মুখ্য সচিবকে আদালত অবমাননার নোটিশ জারি

টাকা ফেরত দেওয়ার নিয়ম কী?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, অগ্রিম নেওয়া মূল টাকা সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে ফেরত দেওয়া যাবে। অন্যদিকে, সুদের টাকা সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকবে। এই নতুন নির্দেশিকার ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজেদের পছন্দমতো মোটর সাইকেল, স্কুটার কিংবা ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। তবে অগ্রিম মঞ্জুরির ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, আর্থিক সীমা এবং অন্যান্য সরকারি নিয়ম অনুসরণ করতে হবে।

অগ্রিম নেওয়া অর্থের উপর রাজ্য সরকার সময়ে সময়ে যে সুদের হার নির্ধারণ করবে, সেই অনুযায়ী সরল সুদ (Simple Interest) ধার্য করা হবে। মূল অগ্রিমের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার পরের মাস থেকে বেতন বিলের মাধ্যমে সুদের টাকা কাটা শুরু হবে। সুদের টাকা সরকারি হিসাবের নির্দিষ্ট খাতে জমা করা হবে।অর্থাৎ, প্রথমে অগ্রিমের মূল টাকা ফেরত দিতে হবে এবং তার পরবর্তী সময়ে সুদের টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে।

Leave a Comment