=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরপর দুই গোল করে কামব্যাক, তাও বাংলাদেশের মাটিতে ভারতের কাছে হারল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারল না পাকিস্তান (Pakistan)। বাংলাদেশে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও ভারতের বিরুদ্ধে জয় হাসির করতে পারল না পশ্চিমের দেশ। এবছর প্রথম সারির দল নিয়ে যায়নি ভারত (India)। ফলে, পাক দলের কাছে সুযোগ ছিল ভারতীয় দলকে হারানোর। তবে সেই সুযোগে অনেক আগেই জল ঢেলে দিয়েছিলেন সুহেল ভাটরা। তাঁর জোড়া গোলই বাঁচল ভারতকে। তবে পাকিস্তান যে শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করেছে সে কথা বলতেই হয়!

ঘুরে দাঁড়িয়েও ভারতের বিরুদ্ধে জেতা হল না পাকিস্তানের

বৃহস্পতিবার, ভারতের ছোটদের সামনে পূর্ণশক্তির দল নিয়ে নামে পাকিস্তান। কিন্তু তা সত্বেও ম্যাচের একেবারে প্রথম থেকেই পিছিয়ে ছিল প্রতিপক্ষ দলটি। খেলা যখন 8 মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় ভারত। তবে গোলের সুযোগ তৈরি হলেও তার সদ্ব্যবহার করতে পারেননি বিজয়। ঠিক সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই 13 মিনিটেই বাঁ প্রান্ত থেকে উঠে এসে গোল করেন সুহেল। তাতেই এগিয়ে যায় ভারত।

ভারতের কাছে প্রথম গোল খেয়ে খানিকটা ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান। তাতে অবশ্য লাভ হয়নি কিছুই। 19 মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল বাড়ান রিকি। তাতেই পাকিস্তানের রক্ষণকে একেবারে গুঁড়িয়ে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মোহনবাগান তারকা। যার জেরে পাকিস্তানের থেকে 2 গোলে এগিয়ে যায় ভারতীয় দল। 26 মিনিটে ফের সুযোগ আছে ভারতের সামনে, নৌশাদ বাঁদিক থেকে ক্রস বাড়ালেও লাভ হয়নি কিছুই।

খেলা যখন একটু একটু করে এগোচ্ছে, ভারত চেষ্টা করছে ক্রমশ তৃতীয় গোল করার। 32 মিনিটের মাথায় সেটা করেও ফেলে জাতীয় দল। তিন নম্বর গোলটা করেন মংলেনথাং কিপগেন। আর তাতেই পাকিস্তানের ফুটবলারদের গা দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায়। এ দিনের ম্যাচের প্রথমার্ধের পুরো একতরফা দাপট দেখিয়েছিল ভারত। তবে খেলার গতিপথ বদলে যায় অতিরিক্ত সময়ের খেলায়। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধেও পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে রেখেছিল ভারত। তবে মাঝে ভারতের ছেলেদের ডিফেন্স খানিকটা হালকা হতেই তার সুযোগ নিতে শুরু করে পশ্চিমের দেশ।

আরও পড়ুন: কোটি কোটি ভক্তের মন ভেঙে অবসর ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

যদিও 90 মিনিট পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করে তার সদ্ব্যবহার করতে পারেনি পাকিস্তান। ঠিক অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই পরপর দুটি গোল করে ব্যবধান কমিয়ে ফেলেন পাকিস্তানের দুই ফুটবলার। 90+1 মিনিটের খেলায় ভারতীয় গোলকিপারকে বোকা বানিয়ে প্রথম গোল করে পাকিস্তান। সেটা এসেছিল নাজিব উল্লাহের স্লাইড ভলিতে। এরপর 90+4 মিনিটের মাথায় ভারতের জালে বল জড়ান আলি খান গাজ়ি। ব্যবধান আরও কমে যায় পাকিস্তানের। তবে ম্যাচে সমতা ফেরানোর আগেই পড়ে যায় রেফারির বাঁশি। 3-2 ব্যবধানে জয় হাসিল করে ভারত।

Leave a Comment